Skip to content

৩০ এপ্রিল বড় দিন! ICSE ও ISC ফল ঘোষণা—এক ক্লিকেই জানুন আপনার রেজ়াল্ট!

অভিজিৎ সাহা: আগামী বৃহস্পতিবার, ৩০ এপ্রিল—এই দিনটির দিকেই তাকিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী। Council for the Indian School Certificate Examinations (CISCE) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, সকাল ১১টায় প্রকাশিত হবে ২০২৬ সালের ICSE (দশম) এবং ISC (দ্বাদশ) পরীক্ষার ফলাফল।ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মার্চে শেষ হওয়া পরীক্ষার পর নির্ধারিত সময় মেনেই ফল প্রকাশ করছে বোর্ড। ফলে পরীক্ষার্থীদের মধ্যে উত্তেজনা এখন চরমে।

📲 কীভাবে দেখবেন রেজ়াল্ট? ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য রাখা হয়েছে দুটি সহজ মাধ্যম—অফিসিয়াল ওয়েবসাইট এবং DigiLocker।

🔹 ওয়েবসাইটে রেজ়াল্ট দেখার নিয়ম:CISCE-র অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করুন
‘Course’ অপশন থেকে ICSE বা ISC নির্বাচন করুন
Unique ID, Index Number এবং CAPTCHA লিখুন
‘Submit’ ক্লিক করলেই স্ক্রিনে ফলাফল প্রয়োজনে সেখান থেকেই প্রিন্টও নেওয়া যাবে।

🔹 DigiLocker-এর মাধ্যমে: DigiLocker-এ লগইন করুন
CISCE বিভাগে গিয়ে নিজের ক্লাস নির্বাচন করুন
Index Number, Unique ID ও জন্মতারিখ দিন
সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে ডিজিটাল মার্কশিট
📅 গুরুত্বপূর্ণ তারিখ মাথায় রাখুন
Recheck আবেদন: ১ মে – ৪ মে
Improvement রেজিস্ট্রেশন: ৮ মে – ১৪ মে
Recheck ফল: জুনের প্রথম সপ্তাহে সম্ভাব্য
Re-evaluation: Recheck-এর পর নির্দিষ্ট সময়সীমায়
ফি কত লাগবে?
Recheck: প্রতি পেপার ₹১০০০
Re-evaluation: প্রতি পেপার ₹১৫০০
👉 মনে রাখবেন, Re-evaluation-এর জন্য আগে Recheck করা বাধ্যতামূলক।বোর্ড সূত্রে খবর, অফিসিয়াল মার্কশিট পরে সংশ্লিষ্ট স্কুলে পাঠানো হবে। কোনও সমস্যা হলে হেল্পডেস্কে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Latest