অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বর্ষা আসার আগে, ডেঙ্গির বাড়বাড়ন্ত ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে !

সাধারণত বর্ষাকাল এলেই মশাবাহিত রোগের যথা ম্যালেরিয়া ও ডেঙ্গির হিড়িক বাড়ে। কেরলে বর্ষা এলেও কিন্তু রাজ্যে এখনও ঢোকেনি বর্ষা। তারই মধ্যে উদ্বেগ বাড়চ্ছে রাজ্যের আলিপুরদুয়ার জেলায় ক্রমাগত বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ডেঙ্গিতে আক্রান্ত প্রায় ৭২ জন। সোমবার ডুয়ার্সকন্যায় চা বাগানের ম্যানেজমেন্ট, স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা। জেলাশাসক জানিয়েছেন, আলিপুরদুয়ারে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭২ জ

বর্ষা আসার আগে, ডেঙ্গির বাড়বাড়ন্ত ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে !

নিজস্ব সংবাদদাতা : সাধারণত বর্ষাকাল এলেই মশাবাহিত রোগের যথা ম্যালেরিয়া ও ডেঙ্গির হিড়িক বাড়ে। কেরলে বর্ষা এলেও কিন্তু রাজ্যে এখনও ঢোকেনি বর্ষা। তারই মধ্যে উদ্বেগ বাড়চ্ছে রাজ্যের আলিপুরদুয়ার জেলায় ক্রমাগত বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ডেঙ্গিতে আক্রান্ত প্রায় ৭২ জন। সোমবার ডুয়ার্সকন্যায় চা বাগানের ম্যানেজমেন্ট, স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা। জেলাশাসক জানিয়েছেন, আলিপুরদুয়ারে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭২ জন। তার মধ্যে ডুয়ার্সের চা বলয় কালচিনিতে ৫৭ জন। গত বছরের থেকে এবার আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিরাট ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে । আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা বলেন,'আলিপুরদুয়ারে আক্রান্তের সংখ্যা ৭২ জন। তার মধ্যে বেশি কালচিনিতে। এখানে ৫৭ জন আক্রান্ত হয়েছেন। চা বাগান, গ্রামপঞ্চায়েত, জেলা পরিষদকে সঙ্গে নিয়ে ডেঙ্গি মোকাবিলায় নামা হচ্ছে। সমস্যা রয়েছে কালচিনিতে।” তিনি এও বলেছেন, “এলাকার ড্রেনে জল জমে আছে। সেই জঞ্জাল দ্রুত পরিস্কার করে কালচিনি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে রাখা হবে। চা বাগান নিজেরাই সব কিছু মনিটরিং করছে। যাতে জমা জল না থাকে সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

সম্পর্কিত খবর

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল  মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! আলিপুরদুয়ার

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন!

প্রবল বৃষ্টির জেরে মালদা ডিভিশনের তিলডাঙা–নিউ ফারাক্কা রেলপথে মাটি ধসে রেল চলাচলে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতির কাজ চলছে। হঠাৎ একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে। আগা

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা! পশ্চিমবঙ্গ

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্

মাটিগাড়ায় নাবালিকাকে বন্দি রেখে ধর্ষণের অভিযোগ, ‘মামলা এড়াতে জোর করে বিয়ে’;ধৃত তৃণমূল নেতার দুই পুত্র পশ্চিমবঙ্গ

মাটিগাড়ায় নাবালিকাকে বন্দি রেখে ধর্ষণের অভিযোগ, ‘মামলা এড়াতে জোর করে বিয়ে’;ধৃত তৃণমূল নেতার দুই পুত্র

প্রায় তিন মাস ধরে এক ১৫ বছরের নাবালিকাকে বাড়িতে আটকে রেখে বারংবার ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোর করে বিয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকা। অভিযোগের তির মাটিগাড়ার এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুই পুত্রের বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তা থেকে ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। অভিযোগ, সেখানে দিনের পর দিন পঞ্চায়েত সদস্যের দুই পুত্র এবং তাঁদের কয়েক জন ব