Skip to content

ভারতে ইবোলার হানা নিয়ে জোর চর্চা, নজরে জয়পুরের এই বিদেশি পর্যটক

নিজস্ব সংবাদদাতা : বিশ্বের অন্যতম প্রাণঘাতী সংক্রামক রোগ ইবোলাকে ঘিরে উদ্বেগ বাড়ল ভারতে। উগান্ডার এক ১৯ বছর বয়সী তরুণী পর্যটকের শরীরে ইবোলার মতো উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে জয়পুরের একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।জানা গিয়েছে, শারজা থেকে এয়ার আরবিয়ার একটি উড়ানে জয়পুরে পৌঁছন ওই তরুণী। বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন তাঁর শারীরিক অবস্থায় সন্দেহজনক লক্ষণ ধরা পড়ে। এরপরই তাঁকে পৃথক পর্যবেক্ষণে রাখা হয় এবং নমুনা পরীক্ষার জন্য পুণের বিশেষ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।তরুণীর পেটে ব্যথা, মাথাব্যথা ও খিদে কমে যাওয়ার মতো উপসর্গ রয়েছে, যা ইবোলার লক্ষণের সঙ্গে মেলে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত ইবোলা সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না। রিপোর্ট পজিটিভ হলে তাঁকে ২১ দিনের জন্য কোয়ারান্টাইনে রেখে চিকিৎসা করা হবে।উল্লেখ্য, আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্যগুলিকে সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রক। বিমানবন্দরগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে এবং আফ্রিকা থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং ও স্বঘোষণাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Latest