Skip to content

কোহলি ম্যাজিকেই ইতিহাস, পরপর দু’বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি!

নিজস্ব সংবাদদাতা : আইপিএলে ইতিহাস গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। টানা দ্বিতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়নের মুকুট জয় করল বিরাট কোহলিদের দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের দখলে রাখল আরসিবি।ফাইনাল ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বেঙ্গালুরু। বল হাতে ভুবনেশ্বর কুমার ও রশিখ সালামের নিয়ন্ত্রিত বোলিং গুজরাটের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেয়। এরপর ব্যাট হাতে দলের জয়ের ভিত গড়ে দেন বিরাট কোহলি। ৪২ বলে ৭৫ রানের দুরন্ত অপরাজিত ইনিংস খেলে ম্যাচের নায়ক হয়ে ওঠেন তিনি। জয়ের জন্য প্রয়োজনীয় রান ছক্কা হাঁকিয়েই পূর্ণ করেন কোহলি।গতবার ১৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার আইপিএল ট্রফি জিতেছিল আরসিবি। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারও চ্যাম্পিয়ন হয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করল রজত পাতিদারের নেতৃত্বাধীন দল। আরসিবির এই জয়ে উচ্ছ্বাসে মেতেছে বিশ্বের কোটি কোটি সমর্থক।

Latest