নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার, ২৯ এপ্রিল ঝাড়গ্রামে বড়সড় দুর্ঘটনা। খেমাশুলি ও গুপ্তমণির মাঝামাঝি ৬ নম্বর জাতীয় সড়কের উপর নির্মীয়মাণ একটি উড়ালপুল আচমকাই ভেঙে পড়ে, যার জেরে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে ঘটনার পরেই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।