Skip to content

ব্রাঘ্রেশ্বর চকে নবনির্মিত যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক!

নিজস্ব সংবাদদাতা : ২৪শে জুন, বুধবার ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ব্রাঘ্রেশ্বর চকে নবনির্মিত যাত্রী প্রতীক্ষালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলার জেলাশাসক। ফিতে কেটে এই জনমুখী প্রকল্পের সূচনা করেন তিনি।

গোপীবল্লভপুর-২ ব্লক উন্নয়ন আধিকারিকের দফতর থেকে আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় আইটিআই কলেজের শিক্ষার্থীরাও। শিক্ষার্থীদের সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকারা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।স্থানীয় বাসিন্দা এবং পথচলতি যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই প্রতীক্ষালয় নির্মাণ করা হয়েছে। বিশেষ করে বর্ষা ও গ্রীষ্মের সময়ে বাসের অপেক্ষায় থাকা মানুষজনের জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

প্রশাসনের এই ধরনের উন্নয়নমূলক উদ্যোগ জনপরিষেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। একই সঙ্গে সমাজ ও দেশের উন্নয়নের কাজে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের বার্তাও তুলে ধরা হয়েছে অনুষ্ঠানে।

Latest