Skip to content

প্রচণ্ড গরমে ট্রাফিক কর্মীদের পাশে ঝাড়গ্রাম জেলা পুলিশ, বিতরণ ৫০০ গ্রীষ্মকালীন সুরক্ষা কিট!

নিজস্ব সংবাদদাতা : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) উদ্যোগের সহযোগিতায় ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আজ ঝাড়গ্রাম শহরের ফাইভ পয়েন্ট মোড়ে ট্রাফিক কর্মীদের জন্য গ্রীষ্মকালীন সুরক্ষা কিট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার মানব সিংগলা, আইপিএস, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, এসবিআই-এর আঞ্চলিক ব্যবস্থাপক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর), অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) সহ ঝাড়গ্রাম জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।প্রচণ্ড গরম ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ট্রাফিক নিয়ন্ত্রণে কর্তব্যরত কর্মীদের নিরলস পরিশ্রম ও দায়িত্ববোধের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে তুলে দেওয়া হয় অত্যাবশ্যকীয় সুরক্ষা সামগ্রী।

কিটগুলিতে ছিল ছাতা, রেইনকোট, জলের বোতল, রিফ্লেক্টিভ জ্যাকেট, সানগ্লাস, তোয়ালে, ব্যাগ, ওআরএস এবং মাস্ক। এই উদ্যোগের আওতায় গোটা ঝাড়গ্রাম জেলায় মোট ৫০০টি সুরক্ষা কিট বিতরণ করা হয়েছে।এই কর্মসূচির মাধ্যমে ঝাড়গ্রাম জেলা পুলিশ তাদের কর্মীদের নিরাপত্তা, সুস্থতা ও কল্যাণের প্রতি প্রতিশ্রুতি আরও একবার তুলে ধরেছে। একইসঙ্গে জেলার বিভিন্ন থানার উদ্যোগেও ট্রাফিক দায়িত্বে থাকা কর্মীদের জন্য অনুরূপ কিট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

Latest