সহকর্মীর মজা,প্রাণ গেল হাওড়ার জুট মিল শ্রমিকের,মেয়ে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী!
ডিউটি শেষ করে বাড়ি ফেরার সময় দুই শ্রমিকের মধ্যে মজা করতে গিয়ে প্রাণ গেল একজনের। হাওড়ার বাউরিয়া জুট মিলে কর্মরত মৃত শ্রমিকের নাম সাবের মল্লিক। বয়স ৫৩ বছর। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সহকর্মীরা জানান গতকাল সকাল ১১ টা নাগাদ টিফিন টাইমে যখন নিজের ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন ঠিক তখনই ওই মিলের অন্য এক শ্রমিক ব্লোয়ার যন্ত্র দিয়ে তার মলদ্বারে হাওয়া ঢুকিয়ে দেয়। এতে তার পেটে অত্যধিক হাওয়া ঢুকে যাওয়ার ফলে পেট ফুলে নাড়ি ভুঁড়ি ফেটে যায়। ঘটনাস্থলেই সাবের লুটিয়ে পড়েন। জ
হাওড়া, নিজস্ব সংবাদদাতা : ডিউটি শেষ করে বাড়ি ফেরার সময় দুই শ্রমিকের মধ্যে মজা করতে গিয়ে প্রাণ গেল একজনের। হাওড়ার বাউরিয়া জুট মিলে কর্মরত মৃত শ্রমিকের নাম সাবের মল্লিক। বয়স ৫৩ বছর। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সহকর্মীরা জানান গতকাল সকাল ১১ টা নাগাদ টিফিন টাইমে যখন নিজের ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন ঠিক তখনই ওই মিলের অন্য এক শ্রমিক ব্লোয়ার যন্ত্র দিয়ে তার মলদ্বারে হাওয়া ঢুকিয়ে দেয়। এতে তার পেটে অত্যধিক হাওয়া ঢুকে যাওয়ার ফলে পেট ফুলে নাড়ি ভুঁড়ি ফেটে যায়। ঘটনাস্থলেই সাবের লুটিয়ে পড়েন। জুট মিলের কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার করে নিয়ে যায় উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে। এরপরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মানিকতলায় ইএসআই হাসপাতালে। মানিকতলার হাসপাতালে গতকাল সন্ধ্যায় মৃত্যু হয় ওই শ্রমিকের। জানা গিয়েছে মৃত শ্রমিক সাবের মল্লিকের মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। যদিও বাবার এমন মর্মান্তিক ঘটনার পরেও সোমবার সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে। অন্যদিকে মৃতের পরিবার দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছে। পুরো বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে।
সম্পর্কিত খবর
হাওড়া
বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ
সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুরে। রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর সহযোগিতায় ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসানো হল সোলার স্ট্রিট লাইট।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তা অন্ধকার থাকায় বিশেষ করে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় প্রাক্তন ছাত্রীদের সমস্যায় পড়তে হত। একইসঙ্গে গ্রামের যুবতী, মহি
হাওড়া
‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে
সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে উলুবেড়িয়ার প্রান্তিক এলাকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নম্বর অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক-অভিভাবিকা এবং পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে মোট ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়েছে।এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন
নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা!
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প এবার নতুন নামে, নতুন আঙ্গিকে পথচলা শুরু করল। ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথি’ নামে এই প্রকল্পের নতুন পর্বের সূচনা হল মঙ্গলবার। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রকল্পের নতুন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, নতুন ‘সারথি’ প্রকল্পে শুধুমাত্র সাইকেল বিতরণের উপরেই জোর দেওয়া হচ্ছে না, সাইকেলের