অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি !

কালবৈশাখীতে বিধ্বস্ত জলপাইগুড়ি। মাত্র কয়েক মিনিটের ঝড়বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত অবস্থা। অন্তত চারজনের মৃত্য়ু হয়েছে বলে খবর। ঘটনার খবর মিলতেই গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সঙ্গেই সূত্রের খবর, দ্রুত অভিষেক বন্দ্যোপাধ্য়ায় জলপাইগুড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।  মুখ্যমন্ত্রী লিখেছেন, আচমকাই প্রচন্ড বৃষ্টি ও ঝড়ের জেরে জলপাইগুড়ি-ময়নাগুড়ির কিছু এলাকা বিপর্যস্ত হয়ে গিয়েছে।  মানুষের জীবনহানি এমনকি বহু বাড়িঘর ,গাছপালা ইলেকট্রিক পোল পড়ে গিয়েছে।

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি !

নিজস্ব সংবাদদাতা : কালবৈশাখীতে বিধ্বস্ত জলপাইগুড়ি। মাত্র কয়েক মিনিটের ঝড়বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত অবস্থা। অন্তত চারজনের মৃত্য়ু হয়েছে বলে খবর। ঘটনার খবর মিলতেই গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সঙ্গেই সূত্রের খবর, দ্রুত অভিষেক বন্দ্যোপাধ্য়ায় জলপাইগুড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। 

মুখ্যমন্ত্রী লিখেছেন, আচমকাই প্রচন্ড বৃষ্টি ও ঝড়ের জেরে জলপাইগুড়ি-ময়নাগুড়ির কিছু এলাকা বিপর্যস্ত হয়ে গিয়েছে।  মানুষের জীবনহানি এমনকি বহু বাড়িঘর ,গাছপালা ইলেকট্রিক পোল পড়ে গিয়েছে। জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ, দুর্যোগ মোকাবিলা দফতর প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা করছে। ক্ষতিগ্রস্তদের নিরাপদ জায়গায় সরানো হচ্ছে। যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে জেলা প্রশাসন ক্ষতিপূরণ দেবে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

সরকারি তরফে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী ঝড় বিধ্বস্ত এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।

সম্পর্কিত খবর

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি! জলপাইগুড়ি

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি!

উত্তাল তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট একটি হস্তিশাবক। চারপাশে শুধু প্রবল জলস্রোত। সেই পরিস্থিতিতেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ছুটিয়ে নদীতে নামলেন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত উদ্ধার হল অসহায় শাবকটি। আর উদ্ধারের পর তৈরি হল আরও আবেগঘন এক দৃশ্য—সন্তানের ডাক শুনে ছুটে এল মা হাতি। নিজের বিশাল শরীর দিয়ে সন্তানকে আগলে নিয়ে ফিরে গেল জঙ্গলের নিরাপদ আশ্রয়ে। সোমবার সকালে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরা

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের জলপাইগুড়ি

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের

আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শ

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার জলপাইগুড়ি

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার

জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটক চার পড়ুয়াকে দু’দিন হোমে রাখার পর সোমবার শর্তসাপেক্ষে জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী দিন থেকেই শুরু হবে তাদের ধারাবাহিক কাউন্সেলিং।গত শনিবার চার পড়ুয়াকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করেছিল পুলিশ। শুনানির পর বোর্ড তাদের দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের চার পড়ুয়াকে বোর্ডের সামনে হাজির করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে বিচারক দেবারতি রায় শ