মেদিনীপুর 28° ☀️ · AQI 75 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনায় গ্রেপ্তার এক!

কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনায় গ্রেপ্তার এক। বৃহস্পতিবার সকালে সাংবাদিক সম্মেলন করেন সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও। তিনি বলেন, ‘আমরা তদন্ত শুরু করছি। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের কাউকেই ছাড়া হবে না।’ দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানা সূর্যনগর গ্রামপঞ্চায়েতের নস্করপাড়ায় এলাকায় একটি পুজো মণ্ডপের প্রতিমা ভাঙার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বুধবার ২২শে অক্টোবর ভোরবেলায় গ্রামের মানুষ দেখে, মা কালীর প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে। যে মন্দ

কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনায় গ্রেপ্তার এক!

নিজস্ব সংবাদদাতা : কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনায় গ্রেপ্তার এক। বৃহস্পতিবার সকালে সাংবাদিক সম্মেলন করেন সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও। তিনি বলেন, ‘আমরা তদন্ত শুরু করছি। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের কাউকেই ছাড়া হবে না।’ দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানা সূর্যনগর গ্রামপঞ্চায়েতের নস্করপাড়ায় এলাকায় একটি পুজো মণ্ডপের প্রতিমা ভাঙার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বুধবার ২২শে অক্টোবর ভোরবেলায় গ্রামের মানুষ দেখে, মা কালীর প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে।

যে মন্দিরে বছরের পর বছর গ্রামের মানুষ পূজা দিয়েছে, আশ্রয় পেয়েছে, সেই মন্দির আজ অপবিত্র হয়েছে দুর্বৃত্তদের হাতে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই এক ব্যক্তিকে (নারায়ণ হালদার) গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তি (নারায়ণ হালদার) কাকদ্বীপেরই বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। বৃহস্পতিবার তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়েছে ।

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও! দক্ষিণ ২৪ পরগনা

ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও!

আতঙ্কের পরিবেশ কাটিয়ে এবার পাঁচ দিন ধরে দুর্গাপুজোর উৎসবে মাততে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘদিন পর ক্যানিংয়ের পুজো-উৎসবে এসেছে পরিবর্তনের ছবি। নবমীতেই বিসর্জনের পরিবর্তে এবার দশমী পর্যন্ত উৎসব চালানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।স্থানীয়দের একাংশের অভিযোগ, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ক্যানিংয়ের কিছু এলাকায় দুর্গাপুজোকে ঘিরে নানা বিধিনিষেধ ছিল। তাঁদের দাবি, একসময় শাঁখ বাজানো বা মাইক ব্যবহারের ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়তে হতো এবং কয়েকট

মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২ দক্ষিণ ২৪ পরগনা

মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২

মদ ভেবে বিষাক্ত তরল পান করে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জয় হালদার (৩১) এবং করিম শেখ (৩২)। এই ঘটনায় অসুস্থ নাসির শেখ বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি বহড়ু এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এলাকার একটি বাগানে বসে তিনজন বাংলা মদ পান করছিলেন