অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

রাধামোহনপুর স্পোর্টস ক্যারাটে একাডেমীর পরিচালনায় কারাতে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা!

রাস্তাঘাটে অপ্রীতিকর ঘটনার সংখ্যা ক্রমেই বাড়ছে। কখনও মেয়ে, কখনও আবার ছেলেরা রাস্তাঘাটে বিপদে পড়ছে। সেই কারণে আত্মরক্ষায় জোর দিচ্ছে মানুষ। এই আত্মরক্ষার এক অন্যতম মাধ্যম ক্যারাটে প্রশিক্ষণ। এবার পশ্চিম মেদিনীপুর জেলার রাধামোহনপুরে স্পোর্টস ক্যারাটে একাডেমীর পরিচালনায় সেই ক্যারাটের জেলাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হল। এই বিশেষ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ১০৫ জন প্রতিযোগী অংশ নেন। ছেলে প্রতিযোগির সংখ্যা ছিল ৬৫ জন এবং মেয়েদের সংখ্যা ছিল প্রায় ৪০ জন। উপস্

রাধামোহনপুর স্পোর্টস ক্যারাটে একাডেমীর পরিচালনায়  কারাতে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা!

নিজস্ব সংবাদদাতা :  রাস্তাঘাটে অপ্রীতিকর ঘটনার সংখ্যা ক্রমেই বাড়ছে। কখনও মেয়ে, কখনও আবার ছেলেরা রাস্তাঘাটে বিপদে পড়ছে। সেই কারণে আত্মরক্ষায় জোর দিচ্ছে মানুষ। এই আত্মরক্ষার এক অন্যতম মাধ্যম ক্যারাটে প্রশিক্ষণ। এবার পশ্চিম মেদিনীপুর জেলার রাধামোহনপুরে স্পোর্টস ক্যারাটে একাডেমীর পরিচালনায় সেই ক্যারাটের জেলাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হল। এই বিশেষ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ১০৫ জন প্রতিযোগী অংশ নেন। ছেলে প্রতিযোগির সংখ্যা ছিল ৬৫ জন এবং মেয়েদের সংখ্যা ছিল প্রায় ৪০ জন। উপস্থিত ছিলেন মিহির বাগ,বিবেক পাল,অসিত কুমার হড়,অখিলেশ মোদক,তাপু চক্রবর্তী,ডেভিড ভারগেস, সূর্যকান্ত পাল, রুপম জালুয়া, রাজদীপ গুইন, সাগর পাত্র, আগন রাও ও অভিজিৎ মেটলা প্রমুখ।

ক্যারাটে এক ধরণের বিশেষ প্রশিক্ষণ। বর্তমান সময়ে আত্মরক্ষার জন্য প্রত্যেকেরই এই প্রশিক্ষণ নেওয়া জরুরি বলে মনে করেন অনেকে। এখন শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এই প্রশিক্ষণ নেয় বহু ছেলেমেয়ে। এই প্রশিক্ষণ শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শিশু ও কিশোরদের মধ্যে শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক দৃঢ়তা গড়ে তোলে। এছাড়াও পথেঘাটে আত্মরক্ষার জন্য বিশেষ কাজেও আসে। স্বাভাবিকভাবেই বর্তমান সময়ে ক্যারাটে শেখার প্রবণতাও তাই ঊর্ধ্বমুখী।

সম্পর্কিত খবর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব পশ্চিম মেদিনীপুর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ খেলা

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে