Skip to content

শিলচরে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম দিবস উদযাপন : শ্রদ্ধায় স্মরণে 'বিদ্রোহী কবি'

আহমদ হুসাইন লস্কর : যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে শিলচরে উদযাপিত হলো কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম দিবস। আজ সকাল ঠিক ৯ টায় শিলচরের পার্করোডস্থিত কবির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে 'কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্ম বার্ষিকী উদযাপন সমিতি, কাছাড়'। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শিহাব উদ্দিন আহমেদ, সম্পাদক নকুল রঞ্জন পাল, উপদেষ্টা সুব্রত চন্দ্র নাথ, অধ্যাপক অজয় রায়, সত্যজিৎ গুপ্ত, দীলিপ নাথ এবং অন্যতম সহ-সম্পাদক মশহুরুল বারী সহ উপত্যকার একঝাঁক বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুষ্পার্ঘ্য অর্পণের পর কবি মূর্তির পাদদেশেই একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় কবির সৃষ্টি, সাম্যবাদী চেতনা ও জীবনের শ্রেষ্ঠ দিকগুলো তুলে ধরে অত্যন্ত তথ্যগর্ভ বক্তব্য রাখেন সমিতির সভাপতি শিহাব উদ্দিন আহমেদ এবং উপদেষ্টা সুব্রত চন্দ্র নাথ। বক্তারা বর্তমান সমাজব্যবস্থায় নজরুল চেতনার প্রাসঙ্গিকতা এবং তাঁর অসাম্প্রদায়িক আদর্শকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

Latest