নিজস্ব সংবাদদাতা : প্রচার শেষের দিনে খড়্গপুরে জোরদার শক্তি প্রদর্শন করল BJP। দলের প্রার্থী Dilip Ghosh-এর সমর্থনে মঙ্গলবার দুপুর প্রায় ২টো নাগাদ রোড শো করলেন অভিনেতা ও নেতা Mithun Chakraborty।DVC গেট থেকে তালবাগিচা পর্যন্ত বিস্তৃত এই রোড শোয়ে উপচে পড়ে সমর্থকদের ভিড়। পথে পথে স্লোগান, পতাকা আর উচ্ছ্বাসে কার্যত উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়।ভোটের আগে শেষ মুহূর্তে এই স্টার ক্যাম্পেন যে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল, তা বলাই যায়।
শেষ দিনে খড়্গপুরে বিজেপির ‘স্টার শো’! দিলীপ ঘোষের সমর্থনে মিঠুনের রোড শোয়ে জনজোয়ার!