অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

ভবানীপুরে শাহ-শুভেন্দুর রোড শো ঘিরে উত্তেজনা, ডিইও-র রিপোর্ট তলব নির্বাচন কমিশনের!

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর উপস্থিতিতে ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা ও রোড শো ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ কলকাতা। ঘটনাকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ সামনে আসতেই দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-র কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর রাজনৈতিক ঘাঁটি ভবানীপুরে মনোনয়ন জমা দিতে যান শুভেন্দু। হাজরা মোড় থেকে শুরু হয় বিজেপির শক্তি প্রদর্শনের রোড শো, যেখানে তাঁর সঙ্গে ছিলেন অমিত শাহ।

ভবানীপুরে শাহ-শুভেন্দুর রোড শো ঘিরে উত্তেজনা, ডিইও-র রিপোর্ট তলব নির্বাচন কমিশনের!

অভিজিৎ সাহা : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর উপস্থিতিতে ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা ও রোড শো ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ কলকাতা। ঘটনাকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ সামনে আসতেই দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-র কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর রাজনৈতিক ঘাঁটি ভবানীপুরে মনোনয়ন জমা দিতে যান শুভেন্দু। হাজরা মোড় থেকে শুরু হয় বিজেপির শক্তি প্রদর্শনের রোড শো, যেখানে তাঁর সঙ্গে ছিলেন অমিত শাহ। বর্ণাঢ্য মিছিলটি সার্ভে বিল্ডিংয়ের উদ্দেশে এগোতে থাকলে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছাকাছি পৌঁছতেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাল্টা বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে তর্কাতর্কি ও বচসায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।নিরাপত্তাজনিত কারণে মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে দিয়ে অমিত শাহকে হুডখোলা ট্রাকে এগোতে দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। পরে তিনি আলাদা গাড়িতে করে সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন। অভিযোগ, শাহের গাড়ি সরে যাওয়ার পরই উত্তেজনা আরও বাড়ে। তৃণমূলের জমায়েতের দিকে বিজেপি কর্মীদের তেড়ে যাওয়ার অভিযোগ ওঠে, এমনকি পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও সামনে আসে।এছাড়াও সার্ভে বিল্ডিংয়ের কাছে বিজেপির তরফে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হয়েছে। ঘটনায় এক বিজেপি কর্মী জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন রাজ্য পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তুলেছে। একাধিক জায়গায় জমায়েতের অনুমতি কীভাবে দেওয়া হল, তা নিয়েও কমিশনের অসন্তোষ প্রকাশ পেয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভোটের আগে ভবানীপুরে এই সংঘাত যে নির্বাচনী উত্তাপকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

সম্পর্কিত খবর

উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট কলকাতা

উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

কালীঘাটে ভাই বাবুনের কালীপুজোয় মুখ্যমন্ত্রী, মণ্ডপে মণ্ডপে জনসংযোগ! কলকাতা

কালীঘাটে ভাই বাবুনের কালীপুজোয় মুখ্যমন্ত্রী, মণ্ডপে মণ্ডপে জনসংযোগ!

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর কলকাতা

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে