মেদিনীপুর 29° ☀️ · AQI 76 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মন কলম সাহিত্য পত্রিকা'র বসন্ত উৎসব!

গতকাল রবিবার ২৪ শে মার্চ কোলকাতার শিয়ালদহের,কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে মহা সমারোহে মন কলম সাহিত্য পত্রিকা'র বসন্ত উৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কবি এবং ঔপন্যাসিক অর্পিতা কামিল‍্যার সুন্দর উদ‍্যোগে, এই সৃজনশীল অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অনেক স্বনামধন্য বিশিষ্ট কবি ও গুণীজনেরা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কবি আরণ‍্যক বসু মহাশয়।এই অনুষ্ঠানের আয়োজনে ও প্রয়োজনে, সব সময় সাথে থেকেছেন আনন্দ প্রকাশনীর কর্ণধার শ্রী নিগমানন্দ মন্ডল মহাশয়।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলে

মন কলম সাহিত্য পত্রিকা'র বসন্ত উৎসব!

নিজস্ব সংবাদদাতা : গতকাল রবিবার ২৪ শে মার্চ কোলকাতার শিয়ালদহের,কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে মহা সমারোহে মন কলম সাহিত্য পত্রিকা'র বসন্ত উৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কবি এবং ঔপন্যাসিক অর্পিতা কামিল‍্যার সুন্দর উদ‍্যোগে, এই সৃজনশীল অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অনেক স্বনামধন্য বিশিষ্ট কবি ও গুণীজনেরা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কবি আরণ‍্যক বসু মহাশয়।এই অনুষ্ঠানের আয়োজনে ও প্রয়োজনে, সব সময় সাথে থেকেছেন আনন্দ প্রকাশনীর কর্ণধার শ্রী নিগমানন্দ মন্ডল মহাশয়।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক শ্রী বরুন চক্রবর্তী, কথা সাহিত্যিক দীলিপ রায়,কবি জয়দীপ চট্টোপাধ্যায়,কবি সুশান্ত ঘোষ,কবি যতীন দাশ,কবি সুনীল বণিক,কবি রঞ্জিত রায়,কবি আনারুল ইসলাম প্রামানিক এবং কবি শুভময় চক্রবর্তী মহাশয়।এছাড়াও টলিউড অভিনেত্রী পায়েল সরকারের ঊজ্বল উপস্থিতিতে এই অনুষ্ঠানটি একটা আলাদা মাত্রা পেয়ে যায়। পরিচালক মন্ডলীর মধ্যে বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী সঞ্চিতা কানথালকে আলাদা করে সম্মানিত করা হয়। কবিতাপাঠে,নাচে,গানে,রঙে-রঙে শুভেচ্ছা বিনিময়ে,হালকা জলযোগে সব মিলিয়ে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়েছে।