কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণে আপত্তি,পরিবারে নয়!এবার বিজেপি প্রার্থী করছে ছেলেকে !
ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং। দেশের সেরা কুস্তিগিররা রাস্তায় নেমে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। তাঁর বিরুদ্ধে কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগে মামলা চলছে। ফলে একপ্রকার বাধ্য হয়েই তাঁকে টিকিট দিচ্ছে না বিজেপি। কিন্তু তা বলে দলের এ হেন দাপুটে নেতাকে ফেলে দিতে পারেনা। তাই তাঁর পরিবারেই টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। সূত্রের দাবি, ব্রিজভূষণ উত্তরপ্রদেশের কাইজারগঞ্জের একাধিকবারের সাংসদ। তাই শেষ মুহূর্ত পর্যন্ত ব্রিজভূষণকে প্রার্থী করার ম
নিজস্ব সংবাদদাতা : ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং। দেশের সেরা কুস্তিগিররা রাস্তায় নেমে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। তাঁর বিরুদ্ধে কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগে মামলা চলছে। ফলে একপ্রকার বাধ্য হয়েই তাঁকে টিকিট দিচ্ছে না বিজেপি। কিন্তু তা বলে দলের এ হেন দাপুটে নেতাকে ফেলে দিতে পারেনা। তাই তাঁর পরিবারেই টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। সূত্রের দাবি, ব্রিজভূষণ উত্তরপ্রদেশের কাইজারগঞ্জের একাধিকবারের সাংসদ। তাই শেষ মুহূর্ত পর্যন্ত ব্রিজভূষণকে প্রার্থী করার মরিয়া চেষ্টা করেছে গেরুয়া শিবির। শেষ মুহূর্তে আদালতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছেন তিনি। কিন্তু কোনও সুরাহা মেলেনি। এদিকে হাতে সময় বেশি নেই। তাই একপ্রকার বাধ্য হয়েই ব্রিজভূষণের বদলে তাঁর ছেলেকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিল দল। সূত্রের দাবি, ব্রিজভূষণের বদলে কাইজারগঞ্জ থেকে বিজেপির টিকিটে লড়বেন তাঁর ছেলে করণভূষণ সিং। কাইজারগঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট আগামী ২০মে। ২৬ তারিখ থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে ওই এলাকায়। ৩ মে অর্থাৎ শুক্রবার শেষ তারিখ। তাই বাধ্য হয়েই করণভূষণ সিংকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে বলে সূত্রের খবর।
সম্পর্কিত খবর
উত্তর ২৪ পরগনা
ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!
ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ
রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!
রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ
কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!
মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা