বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বর্ধমান-দুর্গাপুরের সমর্থন প্রচারে অমিত শাহ!

বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বর্ধমান-দুর্গাপুরের সমর্থন প্রচারে অমিত শাহ!

নিজস্ব সংবাদদাতা : সোমবার এই প্রথম দিলীপের সমর্থনে প্রচারে এলেন অমিত শাহ ৷ রবিবার রাতে অন্ডালের বিশেষ বিমানে নামার পর দিলীপ ঘোষের হয়ে জনসভায় যোগ দিতে আসেন অমিত শাহ। দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে রবিবার রাতে দক্ষিণবঙ্গের ছয়টি সাংগঠনিক জেলার কার্যকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। গভীর রাত পর্যন্ত সেই বৈঠক চলার কারণে অমিত শাহের সোমবারের কার্যক্রমে সামান্য পরিবর্তন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সিটি সেন্টারের হোটেল থেকে সড়কপথে দুর্গাপুর স্টিল টাউনশিপ এর এএসপি স্টেডিয়ামে এসে হেলিকপ্টারে করে সেখান থেকে কৃষ্ণনগরে যান। কৃষ্ণনগর রোড শো শেষ করে দুর্গাপুরে দিলীপ ঘোষের সমর্থনে প্রচার করছেন অমিত শাহ ৷