অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

"মা" ---অভিজিৎ চৌধুরী

আড়াই বছর বয়সে কলেজ স্ট্রিটে, আর বিশদ ভাবে বললে একটি নার্সারি ইংলিশ মিডিয়ম স্কুলে ভর্তি হয়েছিলাম।মনে নেই কতদিন স্কুলে ছিলাম।একটা চৌবাচ্চায় অনেক রঙিন মাছ ছিল।আর একটা হলুদ রঙের খাতায় লেখা থাকত বা সুর করে বলতাম হাম্পটি ডাম্পটি।এখনও জানিনা শব্দগুলি কি! একটা ক্ষতি হল বাংলার স্বরবর্ণ ইত্যাদি শেখার আগে শিখেছিলাম ইংরেজি অ্যালফেবেট।পরে ক্লাস ট্যু থেকে নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে বাংলা নিয়ে ঘোল খেলাম,অকৃতকার্য হলাম।তখন বাংলা শেখা শুরু মায়ের হাত ধরেই।নীচু ক্লাসে বাংলা ভাষায় ষাণ্মাসিক পরীক্ষায় পেলাম ৯৬

"মা"   ---অভিজিৎ চৌধুরী

আড়াই বছর বয়সে কলেজ স্ট্রিটে, আর বিশদ ভাবে বললে একটি নার্সারি ইংলিশ মিডিয়ম স্কুলে ভর্তি হয়েছিলাম।মনে নেই কতদিন স্কুলে ছিলাম।একটা চৌবাচ্চায় অনেক রঙিন মাছ ছিল।আর একটা হলুদ রঙের খাতায় লেখা থাকত বা সুর করে বলতাম হাম্পটি ডাম্পটি।এখনও জানিনা শব্দগুলি কি!
একটা ক্ষতি হল বাংলার স্বরবর্ণ ইত্যাদি শেখার আগে শিখেছিলাম ইংরেজি অ্যালফেবেট।পরে ক্লাস ট্যু থেকে নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে বাংলা নিয়ে ঘোল খেলাম,অকৃতকার্য হলাম।তখন বাংলা শেখা শুরু মায়ের হাত ধরেই।নীচু ক্লাসে বাংলা ভাষায় ষাণ্মাসিক পরীক্ষায় পেলাম ৯৬, ১০০ এর মধ্যে।এই ভাষা অর্থাৎ মাতৃভাষায় প্রচুর মার্কস পাওয়ার কারণে আমি ডব্লুউ বি সি এসে পার্সোনালিটি টেস্টের মুখোমুখি হয়েছিলাম।তারপর যা হওয়ার হল।লেখকও হলাম কিনা জানিনা কিন্তু মায়ের স্পর্শে বাংলা শেখা।মাতৃভাষায় আমার মা ছিলেন প্রথম শিক্ষিকা।
প্রণাম, শ্রদ্ধা খুব দূরের শব্দ। যখন পৃথিবীতে ঝরাপাতার মরশুম আসে, আমার মা মহাকালের যাবতীয় আয়োজন মিথ্যে করে সন্তানের কাছে আসেন।
বলেন, মনু আজ তোর জন্মদিন।মাতৃভাষা দিবস আজকে কিন্তু আমার সঙ্গে দেখা হয় প্রতিদিনই স্বপ্নে আর চৈত্রের সেই ভোরবেলাকার আলো- আঁধারিতে।এই সম্পর্ক কারুর সঙ্গে ভাগ করা যায় না কখনও।

অনুগল্প-অভিজিৎ চৌধুরী

সম্পর্কিত খবর

আবৃত্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, প্রকাশিত হল স্বাগতা পাণ্ডের ‘বাচিক’ কবিতা

আবৃত্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, প্রকাশিত হল স্বাগতা পাণ্ডের ‘বাচিক’

বিশিষ্ট আবৃত্তি শিল্পী তথা লেখিকা স্বাগতা পাণ্ডে-এর আরও একটি বই প্রকাশিত হলো। বই টি র নাম "বাচিক"। বইটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তির সিলেবাস এর উপর লেখা ও সংকলন করা। এটি দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটি বেরিয়েছে এই বছর অর্থাৎ ২০২৬ কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। বইটি প্রকাশনা করেছে লালমাটি পাবলিকেশন (কলেজ স্ট্রিট। কলকাতা)। এক সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এই গ্রন্থটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তি বিভাগের পাঠ্যক্রম অনুসারে রচিত ও সংকলিত

বাংলা নববর্ষে প্রকাশিত হল বাঁশরী রঞ্জন সামন্তের প্রথম উপন্যাস ‘বদ্ধ- আবদ্ধ’ পশ্চিম মেদিনীপুর

বাংলা নববর্ষে প্রকাশিত হল বাঁশরী রঞ্জন সামন্তের প্রথম উপন্যাস ‘বদ্ধ- আবদ্ধ’

মেদিনীপুর শহরের বিশিষ্ট সমাজকর্মী ও লেখক শ্রী বাঁশরী রঞ্জন সামন্ত -এর প্রথম উপন্যাস ‘বদ্ধ-আবদ্ধ’ বাংলা নববর্ষের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। সাহিত্য ও সংস্কৃতিমনস্ক মানুষের উপস্থিতিতে মেদিনীপুরের রবীন্দ্রনগর গোলোকপতি ভবনে অনুষ্ঠিত হয় এই বিশেষ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী। তাঁর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে পাঠকসমাজের সামনে আসে ‘বদ্ধ আবদ্ধ’। উপন্যাসটির বিষয়বস্তু, সাহিত্যিক মূল্য এবং সমাজজীবনের ন

দুর্ঘটনায় হারালেন হাত-পা, তবু বিশ্বজয় —পায়েল নাগের অদম্য লড়াই! খেলা

দুর্ঘটনায় হারালেন হাত-পা, তবু বিশ্বজয় —পায়েল নাগের অদম্য লড়াই!

সমাজ একসময় তাঁকে চিনত ‘প্রতিবন্ধী’ হিসেবে। কিন্তু আজ সেই পরিচয়কে ছাপিয়ে গিয়েছে তাঁর লড়াই, জেদ আর অসাধারণ সাফল্য। ওড়িশার বালাঙ্গিরের দিনমজুর পরিবারের মেয়ে পায়েল নাগ এখন আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদকজয়ী প্যারা তিরন্দাজ—এক অনন্য অনুপ্রেরণার নাম। মাত্র ১৮ বছর বয়সেই জীবনের প্রথম আন্তর্জাতিক সোনা জিতে নিয়েছেন পায়েল। এপ্রিলের শুরুতে ব্যাংককে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ়’-এ তিনি হারিয়ে দেন বিশ্বের এক নম্বর প্যারা তিরন্দাজ শীতল দেবী-কে। ১৩৯-১৩৬ পয়েন্টে জিতে স্বর্ণপদক তুলে নি