নিজস্ব সংবাদদাতা : সোশ্যাল মিডিয়ায় তীব্র সতর্কবার্তা দিলেন মমতা ব্যানার্জীর। তিনি লিখেছেন, “সতর্ক থাকুন, পাহারা দিন, রাত জাগুন, অভিযোগ করুন।”মমতা ব্যানার্জীর দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরিকল্পিতভাবে লোডশেডিংয়ের অভিযোগ সামনে আসছে। হুগলির শ্রীরামপুর, নদীয়ার কৃষ্ণনগর, বর্ধমানের আউশগ্রাম থেকে শুরু করে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র—একাধিক জায়গায় দফায় দফায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে বলে অভিযোগ। এর জেরে সিসিটিভি ব্যবস্থা অচল হয়ে পড়ছে এবং একইসময়ে স্ট্রং রুম এলাকায় সন্দেহজনকভাবে গাড়ি যাতায়াত করছে বলেও উল্লেখ করেছেন তিনি।

এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি যেভাবে রাত জেগে সবকিছু নজরে রাখছি, আপনারাও তেমনই সতর্ক থাকুন এবং স্ট্রং রুমে মানুষের ভোট পাহারা দিন।”পাশাপাশি তিনি নির্দেশ দেন, কোথাও কোনও সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ গড়ে তুলতে হবে, সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘিরে ধরে অভিযোগ জানাতে হবে এবং সিসিটিভি ফুটেজ দাবি করতে হবে।এই ঘটনাগুলির জন্য সরাসরি BJP-র দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তাঁর দাবি, “সমস্তটাই বিজেপির অঙ্গুলিহেলনে করা হচ্ছে।”