‘ব্লাইন্ড আর্টিকেলস’- এর কথায় সুশান্তের প্রসঙ্গ, মুখ খুললেন মনোজ !
কোনও ব্যক্তির পরিচয় সরাসরি না দিয়ে তাঁর সম্পর্কে মুখরোচক খবর লিখে দেওয়া ‘ব্লাইন্ড আর্টিকেলস’- এর কথায় সুশান্তের প্রসঙ্গ আসে। ১৪ জুন,২০২০ বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। অভিষেক চৌবে পরিচালিত ‘সোনচিড়িয়া’ ছবিতে সুশান্তের সঙ্গে কাজ করছিলেন মনোজ বাজপেয়ী । কাছ থেকে দেখেছিলেন সুশান্ত সিং রাজপুতকে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানালেন সেই অভিজ্ঞতা। সিদ্ধার্থ কাননের মুখোমুখি হয়েছিলেন মনোজ। মনোজ জানান, এই ধরনের খবর সুশান্তকে খুব প্রভাবিত করত। অভিনেতা মনোজ ব
নিজস্ব সংবাদদাতা : কোনও ব্যক্তির পরিচয় সরাসরি না দিয়ে তাঁর সম্পর্কে মুখরোচক খবর লিখে দেওয়া ‘ব্লাইন্ড আর্টিকেলস’- এর কথায় সুশান্তের প্রসঙ্গ আসে। ১৪ জুন,২০২০ বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। অভিষেক চৌবে পরিচালিত ‘সোনচিড়িয়া’ ছবিতে সুশান্তের সঙ্গে কাজ করছিলেন মনোজ বাজপেয়ী । কাছ থেকে দেখেছিলেন সুশান্ত সিং রাজপুতকে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানালেন সেই অভিজ্ঞতা। সিদ্ধার্থ কাননের মুখোমুখি হয়েছিলেন মনোজ। মনোজ জানান, এই ধরনের খবর সুশান্তকে খুব প্রভাবিত করত। অভিনেতা মনোজ বলেন, “খুব ভালো মানুষ (সুশান্ত) ছিল। আর ভালো মানুষই বেশি আঘাত পায়। এসে জানতে চাইত, স্যর আমি কী করব? আমি বলতাম, ভাই বেশি সিরিয়াসলি নিস না। আমি জানি, কারণ আমি ভুগেছি, এখনও ভুগছি।” এর পরই রসিকতা করে মনোজ বলেন, “আমি অন্যভাবে এগুলো অন্যভাবে সামলাই। বন্ধুদের বলি, ওকে গিয়ে বলিস যে আমি কিন্তু মারব। কারণ আমি জানি যে বন্ধু গিয়ে তা বলবেই। (হাসি) কথা পৌঁছানো দরকার তাইনা! এটা শুনে সুশান্ত খুব হাসত। বলত, স্যর এটা আপনিই করতে পারেন, আমি না।” তিনি অভিনেতার আকস্মিক মৃত্যুর খবর পান এই ঘটনার ১০ দিন পরই । মনোজ জানান, ইন্ডাস্ট্রির দুজন মানুষের প্রয়াণের খবর তাঁর মন ভেঙে দিয়েছিল। একজন সুশান্ত, অন্যজন ইরফান খান। এখনও যেন তাঁদের মৃত্যুর খবর বিশ্বাস হয় না মনোজের। জানান, সুশান্ত অত্যন্ত মেধাবি ও স্পর্শকাতর একজন মানুষ ছিলেন।
সম্পর্কিত খবর
অন্যান্য
অ্যালকালাইন ওয়াটার: সত্যিই কি ম্যাজিক ড্রিংক?
সুস্থ থাকতে জলপানের বিকল্প নেই। তবে এখন সাধারণ জলের পাশাপাশি অ্যালকালাইন ওয়াটার নিয়েও বাড়ছে আগ্রহ। বিরাট কোহলি থেকে নীতা অম্বানী—অনেক পরিচিত মুখের পছন্দের তালিকায় থাকায় এই জল নিয়ে কৌতূহলও বেড়েছে। অ্যালকালাইন ওয়াটার কি সত্যিই সাধারণ জলের চেয়ে বেশি উপকারী? উল্লেখ্য,সাধারণ পানীয় জলের পিএইচ মান প্রায় ৭। অন্যদিকে, অ্যালকালাইন ওয়াটারের পিএইচ সাধারণত ৮ থেকে ৯.৫-এর মধ্যে থাকে। এতে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো কিছু খনিজ উপাদান যুক্ত করা হয়, যার ফলে জলের ক্
বিশ্ব
৭৪ বছর পর অতলান্তিকের তলদেশে মিলল হারানো প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ!
আধুনিক প্রযুক্তিতে মিলল ১৯৫২ সালের মর্মান্তিক বিমান দুর্ঘটনার ধ্বংসাবশেষ। দীর্ঘ ৭৪ বছর ধরে অতলান্তিক মহাসাগরের অতল গহ্বরে হারিয়ে থাকা প্যান আমেরিকান এয়ারওয়েজ (প্যান অ্যাম)-এর ফ্লাইট ৫২৬এ-র ধ্বংসাবশেষ অবশেষে উদ্ধারকারীদের নজরে এসেছে। আধুনিক উচ্চ-রেজোলিউশনের সোনার প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় গভীর সমুদ্র ড্রোনের সহায়তায় পুয়ের্তো রিকোর উত্তর উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট গভীরে বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। বিমান দুর্ঘটনার ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচি
কবিতা
আবৃত্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, প্রকাশিত হল স্বাগতা পাণ্ডের ‘বাচিক’
বিশিষ্ট আবৃত্তি শিল্পী তথা লেখিকা স্বাগতা পাণ্ডে-এর আরও একটি বই প্রকাশিত হলো। বই টি র নাম "বাচিক"। বইটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তির সিলেবাস এর উপর লেখা ও সংকলন করা। এটি দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটি বেরিয়েছে এই বছর অর্থাৎ ২০২৬ কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। বইটি প্রকাশনা করেছে লালমাটি পাবলিকেশন (কলেজ স্ট্রিট। কলকাতা)। এক সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এই গ্রন্থটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তি বিভাগের পাঠ্যক্রম অনুসারে রচিত ও সংকলিত