মধ্যরাতে উত্তরবঙ্গে লাইনচ্যুত মালগাড়ি!

মধ্যরাতে উত্তরবঙ্গে লাইনচ্যুত মালগাড়ি!

নিজস্ব প্রতিবেদন : ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে। শিলিগুড়ির কাছে রাঙাপানিতে লাইনচ্যুত মালগাড়ি। সূত্রের খবর, শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করেছিল ট্রেনটি। পথেই লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটির মোট সাতটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। দুর্ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে মেন লাইন। শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। বিভিন্ন স্টেশনে দাড় করিয়ে দেওয়া হচ্ছে দূরপাল্লার ট্রেনগুলিকে। ইতিমধ্যেই এনজেপি থেকে রাঙাপানির উদ্দেশ্যে রওনা দিয়েছে উদ্ধারকারী একটি ট্রেন। যাচ্ছেন রেলের কর্তারাও।