মেদিনীপুর 28° ☀️ · AQI 75 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত এক কেন্দ্রীয় কাস্টমস অফিসার!

শনিবার সন্ধেবেলা নিজের গাড়ি নিয়ে বেরিয়েছিলেন কাস্টমস অফিসার প্রদীপ কুমার। রাস্তায় তাঁর গাড়ির সঙ্গে এক অটোচালকের গাড়ির হালকা ধাক্কা লাগে। এরপর বচসা শুরু হয় দু’পক্ষের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাতের দিকে সেই অটোচালক প্রায় ৫০-৫৫ জনকে সঙ্গে নিয়ে প্রদীপবাবুর বাড়িতে চড়াও হন।অভিযোগ, তারা কোলাপসিবল গেট ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং নির্বিচারে হামলা চালায়। অফিসারের মাথায় গুরুতর চোট লাগে, সেলাই পড়েছে। তাঁর স্ত্রীর উপরও হ

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত এক কেন্দ্রীয় কাস্টমস অফিসার!

নিজস্ব সংবাদদাতা : শনিবার সন্ধেবেলা নিজের গাড়ি নিয়ে বেরিয়েছিলেন কাস্টমস অফিসার প্রদীপ কুমার। রাস্তায় তাঁর গাড়ির সঙ্গে এক অটোচালকের গাড়ির হালকা ধাক্কা লাগে। এরপর বচসা শুরু হয় দু’পক্ষের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাতের দিকে সেই অটোচালক প্রায় ৫০-৫৫ জনকে সঙ্গে নিয়ে প্রদীপবাবুর বাড়িতে চড়াও হন।অভিযোগ, তারা কোলাপসিবল গেট ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং নির্বিচারে হামলা চালায়। অফিসারের মাথায় গুরুতর চোট লাগে, সেলাই পড়েছে। তাঁর স্ত্রীর উপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। অভিযোগ ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগ পুলিশের কাছে বারে বারে অভিযোগ জানানো হলেও পুলিশ সময় মত আসেনি। এই ঘটনায় এখনও পর্যন্ত আটক করা হয়েছে এক জনকে। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় কেন্দ্রীয় শুল্ক দপ্তরের ইন্সপেক্টর প্রদীপ কুমারকে নিয়ে যাওয়া হয় কল্যাণী এইমস হাসপাতালে। এখানেই শুরু হয়েছে তাঁর চিকিৎসা। এরপরে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত কাস্টমস অফিসার। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই আজিজুল গাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিস। ঘটনার সঙ্গে বাকিদের গ্রেপ্তারের দাবি তুলেছেন ‘আক্রান্ত’ অফিসার।

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও! দক্ষিণ ২৪ পরগনা

ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও!

আতঙ্কের পরিবেশ কাটিয়ে এবার পাঁচ দিন ধরে দুর্গাপুজোর উৎসবে মাততে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘদিন পর ক্যানিংয়ের পুজো-উৎসবে এসেছে পরিবর্তনের ছবি। নবমীতেই বিসর্জনের পরিবর্তে এবার দশমী পর্যন্ত উৎসব চালানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।স্থানীয়দের একাংশের অভিযোগ, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ক্যানিংয়ের কিছু এলাকায় দুর্গাপুজোকে ঘিরে নানা বিধিনিষেধ ছিল। তাঁদের দাবি, একসময় শাঁখ বাজানো বা মাইক ব্যবহারের ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়তে হতো এবং কয়েকট

মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২ দক্ষিণ ২৪ পরগনা

মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২

মদ ভেবে বিষাক্ত তরল পান করে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জয় হালদার (৩১) এবং করিম শেখ (৩২)। এই ঘটনায় অসুস্থ নাসির শেখ বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি বহড়ু এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এলাকার একটি বাগানে বসে তিনজন বাংলা মদ পান করছিলেন