১৯০৪ সালের নথি জমা, তবু বাদ পরিবারের নাম! কেতুগ্রামে রাস্তা অবরোধ, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা...
পূর্ব বর্ধমানের কেতুগ্রামে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেই তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। একাধিক বুথ থেকে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় মঙ্গলবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ, সমস্ত বৈধ নথি জমা দেওয়ার পরও পরিকল্পিতভাবে বহু প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও চরমে উঠেছে, কমিশনের পাশাপাশি বিজেপিকেও নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেতুগ্রামের মোট ১২টি বুথ থেকে এ
নাম বাদ যাওয়ায় কেতুগ্রামে রাস্তা অবরোধ।
নিজস্ব সংবাদদাতা: পূর্ব বর্ধমানের কেতুগ্রামে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেই তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। একাধিক বুথ থেকে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় মঙ্গলবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ, সমস্ত বৈধ নথি জমা দেওয়ার পরও পরিকল্পিতভাবে বহু প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও চরমে উঠেছে, কমিশনের পাশাপাশি বিজেপিকেও নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেতুগ্রামের মোট ১২টি বুথ থেকে এখনও পর্যন্ত ১৫০০-রও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। সবচেয়ে বেশি চাঞ্চল্য তৈরি হয়েছে আনখোনা গ্রামের ১৩ নম্বর বুথকে ঘিরে। সেখানে বিবেচনাধীন তালিকায় ছিল ৪২৬ জনের নাম, যার মধ্যে ৩৯৭ জনের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ গিয়েছে বলে অভিযোগ। অন্য একটি বুথে ৪৪৪ জনের নাম বিবেচনাধীন থাকলেও, শেষ পর্যন্ত ৪৪০ জনের নাম বাদ পড়েছে। কোথাও আবার একসঙ্গে ১১৬ জন ভোটারের নাম মুছে যাওয়ার ঘটনাও সামনে এসেছে। এই ঘটনার প্রতিবাদে এদিন সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারী মোজাম্মেল শেখের কথায়, “আমার ঠাকুরদার জন্ম ১৯০৪ সালে। তিনি জাহাজে চাকরি করতেন। সেই ১৯০৪ সালের নথি পর্যন্ত জমা দিয়েছি। তারপরও আমার পরিবারের সবার নাম বাদ! এটা কি ছেলেখেলা হচ্ছে?” আর এক বিক্ষোভকারী আলো শেখের প্রশ্ন, “আমার নাম আছে, কিন্তু বাবা আর ভাইয়ের নাম নেই। বাবার নাম যদি বাদ যায়, তাহলে আমি এখানে এলাম কোথা থেকে? ধরে ধরে নাম বাদ দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত।” ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের আনখোনা অঞ্চল সভাপতি মীর রওশন আলি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় প্রকৃত ভোটারদের অধিকার রক্ষার জন্য লড়াই করছেন। যাদের নাম বাদ গিয়েছে, সেই পূর্ণ তালিকা রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে। তৃণমূল কংগ্রেস তাঁদের হয়ে আইনি ও রাজনৈতিকভাবে লড়বে।” তাঁর আরও অভিযোগ, বিজেপির ষড়যন্ত্রেই বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে, যাতে নির্দিষ্ট ভোটব্যাঙ্ককে প্রভাবিত করা যায়। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যেসব ভোটারের নাম বাদ গিয়েছে তাঁরা নির্দিষ্ট নিয়ম মেনে ট্রাইবুনালের কাছে আবেদন জানাতে পারবেন। প্রয়োজনীয় নথি যাচাইয়ের পর পুনরায় নাম অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে বলেও জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
পূর্ব বর্ধমান
বর্ধমানে কুনুর নদীতে ভেসে উঠছে রুই-কাতলা-মৃগেল, মাছ ধরতে হুড়োহুড়ি!
কুনুর নদীর জলে দূষণের জেরে টন টন মাছ মরে ভেসে ওঠার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান এলাকায়। নদীর জলে রাসায়নিক দূষণের আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও শিল্পাঞ্চল থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক বর্জ্য নদীর জলে মিশে যাওয়ার ফলেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে। তবে দূষণের প্রকৃত উৎস ও মাছের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।নদীতে মাছ মরে ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের বহু মানুষ জাল, বালতি ও ঘুণি
পূর্ব বর্ধমান
অবসর তাঁকে থামাতে পারেনি, প্রতিদিন স্কুলে ছুটে আসেন গঙ্গাধরবাবু—বেতনের টাকা দিয়ে গড়েছেন পড়ুয়াদের স্বপ্ন!
চাকরি শেষ হয়েছে, কিন্তু দায়িত্ববোধ শেষ হয়নি। অবসর নেওয়ার পরেও প্রতিদিন নিয়ম করে স্কুলে আসেন। ক্লাস নেন, পড়ুয়াদের সঙ্গে সময় কাটান, তাঁদের পড়াশোনার খোঁজ নেন। শিক্ষকতার প্রতি এমনই অদম্য টান পূর্ব বর্ধমানের কালনা মহকুমার কুতুবপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক গঙ্গাধর পাল-র।২০২৩ সালের অক্টোবর মাসে অবসর নিয়েছেন তিনি। কিন্তু তারপর থেকে প্রায় তিন বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়ের সঙ্গে তাঁর সম্পর্ক একদিনের জন্যও ছিন্ন হয়নি। অবসরপ্রাপ্ত শিক্ষক হয়েও নিয়মিত ক্লাস নিয়ে চলেছেন তিনি।তবে গঙ্গাধর
পশ্চিমবঙ্গ
দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!
দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্