নিজস্ব সংবাদদাতা : রাজনীতির ময়দানে কড়া লড়াইয়ের মাঝেও মানবিকতার নজির গড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ব্যস্ত প্রচারসূচির ফাঁকেই ডায়মন্ড হারবারের ফতেপুরে এক পথদুর্ঘটনা দেখে নিজের কনভয় থামিয়ে আহতদের পাশে দাঁড়ালেন তিনি।প্রত্যক্ষদর্শীদের মতে, ফতেপুরের একটি মোড়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি যাত্রীবোঝাই টোটো। মোড় ঘোরার সময় ভারসাম্য হারিয়ে টোটোটি উল্টে গেলে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

ঠিক সেই সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর কনভয়।দুর্ঘটনা চোখে পড়তেই দেরি না করে গাড়ি থামানোর নির্দেশ দেন তিনি। নিরাপত্তা বলয় ভেঙে নিজেই নেমে আহতদের খোঁজখবর নেন। তাঁদের দ্রুত চিকিৎসার জন্য নিজের কনভয়ের অ্যাম্বুল্যান্স ও ট্রমা কেয়ার টিমকে নির্দেশ দেন এবং দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।অভিষেককে এইভাবে সশরীরে রাস্তায় নেমে সাহায্য করতে দেখে আপ্লুত হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, নেতার এই মানবিক উদ্যোগ প্রমাণ করে—রাজনীতির বাইরে মানুষের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ।