Skip to content

মীরা রোডে ছুরিকাঘাত: ‘ধর্ম জিজ্ঞাসার’ পর হামলা, যুক্তরাষ্ট্র-ফেরত যুবক গ্রেপ্তার—ATS-এর তদন্তে চাঞ্চল্যকর তথ্য!

নিজস্ব সংবাদদাতা : জাইব জুবায়ের আনসারি মুম্বাইয়ের Mira Road এলাকায় নির্মাণস্থলে দুই নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৩১ বছর বয়সী জাইব জুবায়ের আনসারিকে, যিনি Kurla-র বাসিন্দা এবং একজন বিজ্ঞান স্নাতক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি যুক্তরাষ্ট্রে কিছুদিন বসবাস করার পর সম্প্রতি মুম্বাইয়ে ফিরে আসেন। ঘটনার দিন তিনি ওই দুই নিরাপত্তারক্ষীর কাছে তাদের ধর্মপরিচয় জানতে চান। অভিযোগ, এরপর তিনি তাদের ‘কালিমা’ পাঠ করতে বলেন। তারা তা করতে না পারলে আচমকাই তাদের উপর ছুরি নিয়ে হামলা চালান।এই ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ভোর প্রায় ৪টা নাগাদ মুম্বাইয়ের Mira Road এলাকায় ঘটে যায় এই চাঞ্চল্যকর হামলার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সময় কর্তব্যরত ছিলেন দুই নিরাপত্তারক্ষী—রাজকুমার মিশ্র এবং সুব্রত রমেশ সেন।অভিযোগ, অভিযুক্ত জাইব জুবায়ের আনসারি প্রথমে কাছাকাছি একটি মসজিদের রাস্তা জানতে চেয়ে তাঁদের কাছে এগিয়ে আসেন। কথাবার্তার মাঝেই তিনি কিছুক্ষণের জন্য সেখান থেকে সরে যান।

বর্তমানে তার অতীত কর্মকাণ্ড ও সম্ভাব্য যোগাযোগ খতিয়ে দেখছে Anti-Terrorism Squad (ATS)।তদন্তে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। পুলিশের দাবি, অভিযুক্তের মধ্যে উগ্রপন্থী মতাদর্শের প্রভাব থাকতে পারে। তিনি নাকি Islamic State (IS)-এ যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। এছাড়াও তার বাড়ি থেকে ‘ISIS’ এবং ‘লোন উলফ’ ধরনের শব্দ লেখা কিছু নোট উদ্ধার হয়েছে, যা তদন্তকারীদের সন্দেহ আরও বাড়িয়েছে।পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তের অনলাইন কার্যকলাপ, যোগাযোগ ও সম্ভাব্য নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ালেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এটি নিছক ব্যক্তিগত আক্রোশ, নাকি এর পিছনে বৃহত্তর কোনও উগ্রপন্থী যোগ রয়েছে—তা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি।

Latest