অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পেনশনের টাকা না পেয়ে মাকে খুন, ছেলেকে আদালতের যাবজ্জীবন কারাদণ্ড...

মায়ের পেনশনের টাকা না পেয়ে রাগের বশে তাকে খুন করেছিল নিজেরই ছেলে। ঘটনার প্রায় দুই বছর পর জলপাইগুড়ি আদালত শুনিয়ে দিল চূড়ান্ত রায়—দোষী ছেলেকে দেওয়া হল যাবজ্জীবন কারাদণ্ড। তারই সাথে করা হয়েছে কুড়ি হাজার টাকা জরিমানা। ঘটনাটি ঘটেছিল গত ২০২৩ সালের মে মাসে, শ্রমিক আবাসনে খুন হন অবসরপ্রাপ্ত চা শ্রমিক শিদনি পান্না। পুলিশি তদন্তে জানা যায়, বৃদ্ধার দুই ছেলের মধ্যে ছোটর সঙ্গেই থাকতেন ওই বৃদ্ধা। ছোট ছেলে না থাকার সুযোগে বড় ছেলে বিজয় পান্না, মা শিদনি পান্নাকে নৃশংসভাবে খুন করে। এরপরে

পেনশনের টাকা না পেয়ে মাকে খুন, ছেলেকে আদালতের যাবজ্জীবন কারাদণ্ড...

নিজস্ব সংবাদদাতা: মায়ের পেনশনের টাকা না পেয়ে রাগের বশে তাকে খুন করেছিল নিজেরই ছেলে। ঘটনার প্রায় দুই বছর পর জলপাইগুড়ি আদালত শুনিয়ে দিল চূড়ান্ত রায়—দোষী ছেলেকে দেওয়া হল যাবজ্জীবন কারাদণ্ড। তারই সাথে করা হয়েছে কুড়ি হাজার টাকা জরিমানা। ঘটনাটি ঘটেছিল গত ২০২৩ সালের মে মাসে, শ্রমিক আবাসনে খুন হন অবসরপ্রাপ্ত চা শ্রমিক শিদনি পান্না। পুলিশি তদন্তে জানা যায়, বৃদ্ধার দুই ছেলের মধ্যে ছোটর সঙ্গেই থাকতেন ওই বৃদ্ধা। ছোট ছেলে না থাকার সুযোগে বড় ছেলে বিজয় পান্না, মা শিদনি পান্নাকে নৃশংসভাবে খুন করে। এরপরেই ছোট ছেলের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বড় ছেলে বিজয় পান্নাকে গ্রেফতার করে পুলিশ। আদালতের সরকারি আইনজীবী শুভঙ্কর চন্দ জানান , "১০ জনের সাক্ষ্য এবং একাধিক প্রমাণের ভিত্তিতে এদিন বিচারক অভিযুক্ত বিজয় পান্নাকে যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত করেছেন।" এই ঘটনা আবারও সমাজকে স্মরণ করিয়ে দিল—পারিবারিক সম্পর্কের অবক্ষয় কতটা ভয়াবহ হতে পারে।

সম্পর্কিত খবর

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি! জলপাইগুড়ি

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি!

উত্তাল তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট একটি হস্তিশাবক। চারপাশে শুধু প্রবল জলস্রোত। সেই পরিস্থিতিতেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ছুটিয়ে নদীতে নামলেন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত উদ্ধার হল অসহায় শাবকটি। আর উদ্ধারের পর তৈরি হল আরও আবেগঘন এক দৃশ্য—সন্তানের ডাক শুনে ছুটে এল মা হাতি। নিজের বিশাল শরীর দিয়ে সন্তানকে আগলে নিয়ে ফিরে গেল জঙ্গলের নিরাপদ আশ্রয়ে। সোমবার সকালে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরা

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের জলপাইগুড়ি

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের

আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শ

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার জলপাইগুড়ি

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার

জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটক চার পড়ুয়াকে দু’দিন হোমে রাখার পর সোমবার শর্তসাপেক্ষে জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী দিন থেকেই শুরু হবে তাদের ধারাবাহিক কাউন্সেলিং।গত শনিবার চার পড়ুয়াকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করেছিল পুলিশ। শুনানির পর বোর্ড তাদের দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের চার পড়ুয়াকে বোর্ডের সামনে হাজির করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে বিচারক দেবারতি রায় শ