অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

‘পরিকল্পিত ঠান্ডা মাথার খুন!’ চন্দ্রনাথ হত্যাকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু, উত্তপ্ত রাজ্য রাজনীতি!

মধ্যমগ্রামের হাসপাতালে দাঁড়িয়ে নিজের আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা Suvendu Adhikari। বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী Sukanta Majumdar-কে পাশে নিয়ে শুভেন্দুর অভিযোগ, “বেশ কয়েক দিন ধরে রেইকি করে পরিকল্পনামাফিক ঠান্ডা মাথায় খুন করা হয়েছে চন্দ্রনাথ রথকে।”পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা বাড়ছিল। তারই মধ্যে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ

‘পরিকল্পিত ঠান্ডা মাথার খুন!’ চন্দ্রনাথ হত্যাকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু, উত্তপ্ত রাজ্য রাজনীতি!

অভিজিৎ সাহা : মধ্যমগ্রামের হাসপাতালে দাঁড়িয়ে নিজের আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা Suvendu Adhikari। বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী Sukanta Majumdar-কে পাশে নিয়ে শুভেন্দুর অভিযোগ, “বেশ কয়েক দিন ধরে রেইকি করে পরিকল্পনামাফিক ঠান্ডা মাথায় খুন করা হয়েছে চন্দ্রনাথ রথকে।”পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা বাড়ছিল। তারই মধ্যে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।শুভেন্দু অধিকারীর দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক যোগ থাকতে পারে।

যদিও তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কোনও মন্তব্য করতে চাননি তিনি। বিজেপি নেতার কথায়, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং পুলিশ সূত্রে তাঁকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ইতিমধ্যেই হাতে এসেছে।তবে তদন্তে কোনওরকম বাধা সৃষ্টি করতে চান না বলেই সিসিটিভি ফুটেজ নিয়ে বেশি তথ্য জানতে চাননি বলে স্পষ্ট করেন শুভেন্দু। তাঁর বক্তব্য,“পুলিশের উপরেই ভরসা রাখা হচ্ছে। দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।”

এই ঘটনার পর বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়লেও শান্ত থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্টভাবে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আবেদন জানান এবং সকলকে শান্তি বজায় রাখার আহ্বান করেন।এদিন হাসপাতাল চত্বর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানান তিনি। শুভেন্দুর অভিযোগ, “গত ১৫ বছর ধরে রাজ্যে প্রতিহিংসার রাজনীতি চলছে।” তাঁর দাবি, বুধবারই খড়দহে বোমা হামলা, বরাহনগরে ছুরি হামলা এবং বসিরহাটে বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলিচালনার ঘটনা ঘটেছে।চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে। পূর্ণাঙ্গ তদন্ত ও দ্রুত দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। এখন নজর রাজ্য পুলিশের তদন্ত এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।

সম্পর্কিত খবর

সম্পত্তি লিখে দেওয়ার পরই বদলে গেল মেয়ের আচরণ! বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ, হাবড়ায় গ্রেফতার মেয়ে! উত্তর ২৪ পরগনা

সম্পত্তি লিখে দেওয়ার পরই বদলে গেল মেয়ের আচরণ! বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ, হাবড়ায় গ্রেফতার মেয়ে!

উত্তর ২৪ পরগনার হাবড়ায় বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অসুস্থ বৃদ্ধ বাবা তাঁর সমস্ত সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়েছিলেন। শেষ বয়সে মেয়ের কাছেই যত্ন ও আশ্রয় পাবেন—এই আশাতেই তাঁকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছিল মেয়ে। কিন্তু অভিযোগ, সম্পত্তি নিজের নামে হওয়ার পর থেকেই বাবার উপর শুরু হয় শারীরিক নির্যাতন।সম্প্রতি ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে এক বৃদ্ধকে চুল ধরে টানতে, মাটিতে ফেলে মারধর করতে এবং লাথি মারতে দেখা যাচ্ছে বলে দাবি করা হ

মেয়ের মারে কাতর বৃদ্ধ বাবা, হাবড়ায় ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনা

মেয়ের মারে কাতর বৃদ্ধ বাবা, হাবড়ায় ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য

বয়সের ভারে ন্যুব্জ শরীর। ঠিকমতো হাঁটাচলার শক্তিও নেই। সেই অসহায় বাবাকেই কখনও চুলের মুঠি ধরে টানা, কখনও ঘুষি, আবার কখনও মাটিতে ফেলে লাথি মারার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। অভিযুক্তের নাম তন্দ্রিমা দে।ঘটনাটি হাবড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ডহরথুয়া এলাকার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় এক বাসিন্দার মোবাইল ফোনে রেকর্ড করা ওই ভিডিয়োয় দেখা যায়, এক প্রৌঢ়কে বেধড়ক মারধর করা হচ্ছে। আঘাতের যন

দুই মাসের শিশুকন্যার রহস্যমৃত্যু! মা-বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ, দেহ পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেফতার দাদু উত্তর ২৪ পরগনা

দুই মাসের শিশুকন্যার রহস্যমৃত্যু! মা-বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ, দেহ পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেফতার দাদু

দুই মাসের কন্যাসন্তানকে খুনের অভিযোগ উঠল মা-বাবার বিরুদ্ধে। মৃত্যুর পর শিশুটির দেহ তড়িঘড়ি মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে দাদুর বিরুদ্ধেও। ঘটনাটি উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামুদপুর এলাকার বাসিন্দা অপূর্ব বন্দ্যোপাধ্যায় ও সমাপ্তি বন্দ্যোপাধ্যায়ের দুই মাসের শিশুকন্যার মৃত্যু হয়। পরে দেহটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় শিশুটির বাবা অপূর্ব বন্দ্যোপাধ্যায়