অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

ভোটের পরই রক্তাক্ত রাজ্য: মধ্যমগ্রামে গুলিতে খুন শুভেন্দুর ঘনিষ্ঠ, চাঞ্চল্য!

ভোট মিটতেই রাজ্যে শুরু হয়েছে হিংসার আবহ—আর তারই মধ্যে সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে।জানা গিয়েছে, ৭ই মে, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ তিনি যখন মধ্যমগ্রামের দোহারিয়ার দিক থেকে আসছিলেন, তখন একদল দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর গাড়ি দাঁড় করিয়ে গুলি চালাতে শুরু করে।  মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় কালো স্করপিও গাড়িতে করে যাচ্ছিলেন চন্দ্রনাথ রথ ও তাঁর চালক। সেই সময় বাইকে

ভোটের পরই রক্তাক্ত রাজ্য: মধ্যমগ্রামে গুলিতে খুন শুভেন্দুর ঘনিষ্ঠ, চাঞ্চল্য!

নিজস্ব সংবাদদাতা : ভোট মিটতেই রাজ্যে শুরু হয়েছে হিংসার আবহ—আর তারই মধ্যে সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে।জানা গিয়েছে, ৭ই মে, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ তিনি যখন মধ্যমগ্রামের দোহারিয়ার দিক থেকে আসছিলেন, তখন একদল দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর গাড়ি দাঁড় করিয়ে গুলি চালাতে শুরু করে।  মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় কালো স্করপিও গাড়িতে করে যাচ্ছিলেন চন্দ্রনাথ রথ ও তাঁর চালক।

সেই সময় বাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁদের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। হামলায় গুরুতর জখম হন দু’জনই। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করেন। আহত গাড়িচালক বর্তমানে চিকিৎসাধীন।সূত্রের খবর, চন্দ্রনাথ রথ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন এবং সর্বক্ষণ তাঁর সঙ্গেই থাকতেন। এই ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনাস্থলে পৌঁছেছে মধ্যমগ্রাম থানার পাশাপাশি এয়ারপোর্ট থানার পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত, খতিয়ে দেখা হচ্ছে হামলার নেপথ্যে কারা জড়িত এবং এর পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না।ভোট-পরবর্তী পরিস্থিতিতে এই ঘটনা নতুন করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সম্পর্কিত খবর

সম্পত্তি লিখে দেওয়ার পরই বদলে গেল মেয়ের আচরণ! বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ, হাবড়ায় গ্রেফতার মেয়ে! উত্তর ২৪ পরগনা

সম্পত্তি লিখে দেওয়ার পরই বদলে গেল মেয়ের আচরণ! বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ, হাবড়ায় গ্রেফতার মেয়ে!

উত্তর ২৪ পরগনার হাবড়ায় বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অসুস্থ বৃদ্ধ বাবা তাঁর সমস্ত সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়েছিলেন। শেষ বয়সে মেয়ের কাছেই যত্ন ও আশ্রয় পাবেন—এই আশাতেই তাঁকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছিল মেয়ে। কিন্তু অভিযোগ, সম্পত্তি নিজের নামে হওয়ার পর থেকেই বাবার উপর শুরু হয় শারীরিক নির্যাতন।সম্প্রতি ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে এক বৃদ্ধকে চুল ধরে টানতে, মাটিতে ফেলে মারধর করতে এবং লাথি মারতে দেখা যাচ্ছে বলে দাবি করা হ

মেয়ের মারে কাতর বৃদ্ধ বাবা, হাবড়ায় ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনা

মেয়ের মারে কাতর বৃদ্ধ বাবা, হাবড়ায় ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য

বয়সের ভারে ন্যুব্জ শরীর। ঠিকমতো হাঁটাচলার শক্তিও নেই। সেই অসহায় বাবাকেই কখনও চুলের মুঠি ধরে টানা, কখনও ঘুষি, আবার কখনও মাটিতে ফেলে লাথি মারার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। অভিযুক্তের নাম তন্দ্রিমা দে।ঘটনাটি হাবড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ডহরথুয়া এলাকার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় এক বাসিন্দার মোবাইল ফোনে রেকর্ড করা ওই ভিডিয়োয় দেখা যায়, এক প্রৌঢ়কে বেধড়ক মারধর করা হচ্ছে। আঘাতের যন

দুই মাসের শিশুকন্যার রহস্যমৃত্যু! মা-বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ, দেহ পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেফতার দাদু উত্তর ২৪ পরগনা

দুই মাসের শিশুকন্যার রহস্যমৃত্যু! মা-বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ, দেহ পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেফতার দাদু

দুই মাসের কন্যাসন্তানকে খুনের অভিযোগ উঠল মা-বাবার বিরুদ্ধে। মৃত্যুর পর শিশুটির দেহ তড়িঘড়ি মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে দাদুর বিরুদ্ধেও। ঘটনাটি উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামুদপুর এলাকার বাসিন্দা অপূর্ব বন্দ্যোপাধ্যায় ও সমাপ্তি বন্দ্যোপাধ্যায়ের দুই মাসের শিশুকন্যার মৃত্যু হয়। পরে দেহটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় শিশুটির বাবা অপূর্ব বন্দ্যোপাধ্যায়