মেদিনীপুর 28° ☀️ · AQI 75 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

কালীপুজোর রাতে উচ্চস্বরে মাইক বাজাতে অস্বীকার করায় প্রতিবেশীর হাতে খুন যুবক!

ভয়াবহ ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। কালীপুজোর রাতে জোরে গান না বাজানোয় এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সনাতন নস্কর (বয়স প্রায় ৩০)। প্রতি বছরই তাঁর বাড়িতে কালীপুজোর আয়োজন করা হয়। সেই সূত্রে বুধবার রাতে তিনি বাড়ির সামনে সাউন্ড সিস্টেমে বক্স বাজাচ্ছিলেন। তাঁর প্রতিবেশীর পরিবারের এক সদস্য হৃদরোগে ভুগছেন। বক্সের অতিরিক্ত আওয়াজে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। তাই প্রতিবেশীরা সনাতনকে বক্সের আওয়াজ কমাতে বলেন। সনাতন তা

কালীপুজোর রাতে উচ্চস্বরে মাইক বাজাতে অস্বীকার করায়  প্রতিবেশীর হাতে খুন যুবক!

নিজস্ব সংবাদদাতা : ভয়াবহ ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। কালীপুজোর রাতে জোরে গান না বাজানোয় এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সনাতন নস্কর (বয়স প্রায় ৩০)। প্রতি বছরই তাঁর বাড়িতে কালীপুজোর আয়োজন করা হয়। সেই সূত্রে বুধবার রাতে তিনি বাড়ির সামনে সাউন্ড সিস্টেমে বক্স বাজাচ্ছিলেন। তাঁর প্রতিবেশীর পরিবারের এক সদস্য হৃদরোগে ভুগছেন। বক্সের অতিরিক্ত আওয়াজে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। তাই প্রতিবেশীরা সনাতনকে বক্সের আওয়াজ কমাতে বলেন। সনাতন তাঁদের অনুরোধে বক্স খুলে নিয়ে বাড়ি ফিরে যান। কিন্তু কিছুক্ষণ পরই অন্য প্রতিবেশী পিন্টু সাহা ও তাঁর স্ত্রী সনাতনদের বাড়ি যান। আর তারপর পুজো মণ্ডপে বক্স বাজাতে চাপ দেন। কিন্তু সনাতন রাজী হননি। প্রথমে কথা কাটা কাটি ও ঝগড়া বাধে দুই পরিবারের মধ্যে। অভিযোগ, সনাতনের মা ও তাঁর ভাইকে প্রথম মারধোর করে পিন্টু। পরে এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে সনাতনকে ছুরি দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর পিন্টু ও তাঁর স্ত্রী ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাঁদের সোনারপুর থানা পুলিশের হাতে তুলে দেয়।

মৃত যুবক সনাতন নস্কর।

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও! দক্ষিণ ২৪ পরগনা

ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও!

আতঙ্কের পরিবেশ কাটিয়ে এবার পাঁচ দিন ধরে দুর্গাপুজোর উৎসবে মাততে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘদিন পর ক্যানিংয়ের পুজো-উৎসবে এসেছে পরিবর্তনের ছবি। নবমীতেই বিসর্জনের পরিবর্তে এবার দশমী পর্যন্ত উৎসব চালানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।স্থানীয়দের একাংশের অভিযোগ, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ক্যানিংয়ের কিছু এলাকায় দুর্গাপুজোকে ঘিরে নানা বিধিনিষেধ ছিল। তাঁদের দাবি, একসময় শাঁখ বাজানো বা মাইক ব্যবহারের ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়তে হতো এবং কয়েকট

মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২ দক্ষিণ ২৪ পরগনা

মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২

মদ ভেবে বিষাক্ত তরল পান করে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জয় হালদার (৩১) এবং করিম শেখ (৩২)। এই ঘটনায় অসুস্থ নাসির শেখ বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি বহড়ু এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এলাকার একটি বাগানে বসে তিনজন বাংলা মদ পান করছিলেন