সক্রিয় হয়েছে জঙ্গিদের স্লিপার সেল,সতর্ক করলেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান!
শনিবার দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে জলপাইগুড়ি পুরসভার অফিসে দমকল বাহিনীর পক্ষ থেকে মক ড্রিল করা হয়। এই প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “আজকে আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল শেখানো হল মক ড্রিলের মধ্যে দিয়ে।এরই সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজ জলপাইগুড়ি পৌরসভার সকল কাউন্সিলর এবং বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত সেনেটারি সুপারভাইজারদের বলেন ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, “বাড়িতে নতুন ভাড়াটিয়া রাখলে, সেই ভাড়াটিয়ার যাবতীয় তথ্য
নিজস্ব সংবাদদাতা : শনিবার দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে জলপাইগুড়ি পুরসভার অফিসে দমকল বাহিনীর পক্ষ থেকে মক ড্রিল করা হয়। এই প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “আজকে আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল শেখানো হল মক ড্রিলের মধ্যে দিয়ে।এরই সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজ জলপাইগুড়ি পৌরসভার সকল কাউন্সিলর এবং বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত সেনেটারি সুপারভাইজারদের বলেন ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, “বাড়িতে নতুন ভাড়াটিয়া রাখলে, সেই ভাড়াটিয়ার যাবতীয় তথ্য পুলিশ এবং পৌরসভাকে দিতে হবে। কারণ এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, আর এই সময়ে জঙ্গিদের স্লিপার সেল গুলো অ্যাক্টিভেট হয়ে গেছে”। আমরা সীমান্ত সংক্রান্ত এলাকার বাসিন্দা। দেখা গেল পাড়ায় ভাড়া এসেছে, অথচ ঘর থেকে বের হয় না। অন্য কেউ তার বাজার করে দিচ্ছে। ওষুধ এনে দিচ্ছে। এদের দিকে বিশেষ নজর দিতে হবে। কারণ জঙ্গিদের স্লিপার সেলগুলো স্থানীয় মানুষের সাহায্য ছাড়া কাজ করতে পারে না।
সম্পর্কিত খবর
তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি!
উত্তাল তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট একটি হস্তিশাবক। চারপাশে শুধু প্রবল জলস্রোত। সেই পরিস্থিতিতেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ছুটিয়ে নদীতে নামলেন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত উদ্ধার হল অসহায় শাবকটি। আর উদ্ধারের পর তৈরি হল আরও আবেগঘন এক দৃশ্য—সন্তানের ডাক শুনে ছুটে এল মা হাতি। নিজের বিশাল শরীর দিয়ে সন্তানকে আগলে নিয়ে ফিরে গেল জঙ্গলের নিরাপদ আশ্রয়ে। সোমবার সকালে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরা
জলপাইগুড়ি
আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের
আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শ
জলপাইগুড়ি
জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার
জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটক চার পড়ুয়াকে দু’দিন হোমে রাখার পর সোমবার শর্তসাপেক্ষে জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী দিন থেকেই শুরু হবে তাদের ধারাবাহিক কাউন্সেলিং।গত শনিবার চার পড়ুয়াকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করেছিল পুলিশ। শুনানির পর বোর্ড তাদের দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের চার পড়ুয়াকে বোর্ডের সামনে হাজির করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে বিচারক দেবারতি রায় শ