সুমন মণ্ডল : ভোট প্রচারের শেষ দিনে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে জমে উঠল রাজনৈতিক আবহ। তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত দোলুইয়ের সমর্থনে রোড শো-এ অংশ নিলেন জনপ্রিয় অভিনেত্রী Koel Mallick। ক্ষীরপাইয়ের বামারিয়া থেকে ডাকবাংলো পর্যন্ত এই রোড শো ঘিরে ছিল উপচে পড়া ভিড়।রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ প্রিয় অভিনেত্রীকে একঝলক দেখার জন্য ভিড় জমায়। ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সাধারণ মানুষ। পাল্টা হিসেবে গাড়ি থেকেই কর্মী-সমর্থকদের উদ্দেশে শুভেচ্ছা জানান Koel Mallick।
পুরো রোড শো জুড়ে কর্মী-সমর্থকদের মধ্যে ছিল প্রবল উচ্ছ্বাস ও উদ্দীপনা। শেষ দিনের প্রচারে যেন জনসমুদ্রের চিত্র ধরা পড়ে ক্ষীরপাই শহরে—শুধু একবার কাছ থেকে দেখার জন্য ভিড় উপচে পড়ে।এছাড়াও ক্ষীরপাইয়ের হালদার দিঘি এলাকায় গিয়ে চন্দ্রকোনা কেন্দ্রের প্রার্থী সূর্যকান্ত দোলুইয়ের সমর্থনে ভোটারদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন Koel Mallick। সব মিলিয়ে, শেষ দিনের প্রচারে তারকার উপস্থিতি ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও তীব্র হয়ে ওঠে।