Skip to content

সাইকেলে চড়ে প্রচারে ঝড়—ঘাটালে বিজেপি প্রার্থী শীতল কপাটের ব্যতিক্রমী জনসংযোগ!

সুমন মণ্ডল : নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ঘাটাল বিধানসভা কেন্দ্র জুড়ে রাজনৈতিক উত্তেজনা তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতেই ঘাটাল পৌরসভার ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে অভিনব কায়দায় প্রচারে নামলেন বিজেপি প্রার্থী Shital Kapat।সমর্থক ও কর্মীদের সঙ্গে নিয়ে এদিন সাইকেল চালিয়ে একটি নজরকাড়া র‍্যালির আয়োজন করেন তিনি। ১৬ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে এই র‍্যালি ১৭ নম্বর ওয়ার্ডের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। দলীয় পতাকা হাতে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা, আর সাইকেল মিছিলে অংশ নিয়ে উৎসাহে ফেটে পড়েন কর্মী-সমর্থকরা।

র‍্যালি চলাকালীন বিভিন্ন জায়গায় থেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন Shital Kapat। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।প্রার্থীর দাবি, সাধারণ মানুষের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন এবং আসন্ন নির্বাচনে জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। যদিও এই সাইকেল র‍্যালিকে ঘিরে এলাকাজুড়ে রাজনৈতিক উত্তেজনার ছবিও স্পষ্ট।সব মিলিয়ে, ভোট যতই ঘনিয়ে আসছে, ততই ঘাটাল বিধানসভা কেন্দ্র জুড়ে রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি তুঙ্গে উঠছে, যা আসন্ন নির্বাচনী লড়াইকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে।

Latest