অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর জেলায় স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে সরাসরি ৩১০ কোটি টাকা ঋণ দেওয়া হল!

জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে সরাসরি ঋণ তুলে দিতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ২৬শে আগস্ট মেদিনীপুর শহরে জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত হল অষ্টম তম ‘মেগা ক্রেডিট ক্যাম্প’। এই ক্যাম্প থেকে সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ঋণের চেক তুলে দেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, পিডি, ডিআরডিসি এবং অতিরিক্ত জেলা মিশন ডিরেক্টর ডঃ গোবিন্দ হালদার সহ জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও ব্যাঙ্কের উচ্চপদস্থ কর্তারা প্রমু

পশ্চিম মেদিনীপুর জেলায় স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে  গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে  সরাসরি ৩১০ কোটি টাকা ঋণ দেওয়া হল!

নিজস্ব সংবাদাতা:জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে সরাসরি ঋণ তুলে দিতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ২৬শে আগস্ট মেদিনীপুর শহরে জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত হল অষ্টম তম ‘মেগা ক্রেডিট ক্যাম্প’। এই ক্যাম্প থেকে সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ঋণের চেক তুলে দেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, পিডি, ডিআরডিসি এবং অতিরিক্ত জেলা মিশন ডিরেক্টর ডঃ গোবিন্দ হালদার সহ জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও ব্যাঙ্কের উচ্চপদস্থ কর্তারা প্রমুখ।পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজন করা হলো মেগা ক্রেডিট ক্যাম্প।

শুধু তাই নয়, পশ্চিম মেদিনীপুরের ৪৬১১টি বেশি স্বনির্ভর গোষ্ঠীকে সরাসরি ৩১০ কোটি টাকা ঋণ দেওয়া হল মেগা ক্রেডিট ক্যাম্পের মাধ্যমে। স্বাভাবিকভাবে গ্রামীণ অর্থনীতিকে আরও উদ্বুদ্ধ করতে এই আয়োজন। আজকের মেগা ক্রেডিট ক্যাম্পটি জেলা, ব্লক এবং ব্যাংক শাখা উভয় পর্যায়েই অনুষ্ঠিত হয়।

স্বাভাবিকভাবে গ্রামীণ অর্থনীতিকে আরও উদ্বুদ্ধ করতে এই আয়োজন। ব্যাংক অফ ইন্ডিয়া,পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পশ্চিম বঙ্গ গ্রামীণ ব্যাংক এবং পশ্চিম মেদিনীপুর জেলায় পরিচালিত বিভিন্ন ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়েছে। শহর এলাকা তো বটেই, গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে নানা উদ্যোগ নিচ্ছে প্রশাসন।

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ