Skip to content

ঘাটালে পরিযায়ী শ্রমিকদের ‘পরিবর্তনের ডাক’, সরব সংগঠনের নেতা এস.এস.আলম!

অভিজিৎ সাহা : ঘাটাল মহকুমায় এখনও বিপুল সংখ্যক মানুষ জীবিকার তাগিদে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন। সোনার কাজ, নির্মাণ শিল্প থেকে শুরু করে বিভিন্ন শ্রমনির্ভর পেশায় যুক্ত এই শ্রমিকদের বড় অংশ দীর্ঘদিন ধরেই রাজ্যের বাইরে কর্মরত।এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের সংগঠিত করা এবং তাঁদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সংগঠনের নেতা S. S. Alam। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১ কোটি ৫০ লক্ষ শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে যান—যা রাজ্যের কর্মসংস্থানের চিত্রকে স্পষ্টভাবে তুলে ধরে।রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হয়ে আলম বলেন, “গত প্রায় ৫০ বছরে প্রত্যাশিত উন্নয়ন না হওয়ায় কর্মসংস্থানের ঘাটতি তৈরি হয়েছে।

সেই কারণেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা ক্রমাগত বাড়ছে।”ভোটের প্রেক্ষিতে তাঁর সাফ বার্তা, “আমরা পরিবর্তনের জন্যই ভোট দিতে এসেছি। দীর্ঘদিনের অসন্তোষ এবার ভোটবাক্সে প্রতিফলিত হবে। নানা বাধা ও হেনস্থা সত্ত্বেও পরিযায়ী শ্রমিকরা একজোট হয়ে পরিবর্তনের লক্ষ্যে এগোচ্ছে।”তিনি আরও বলেন, রাজ্যে এমন পরিবেশ গড়ে তোলা প্রয়োজন, যাতে শ্রমিকদের আর ভিন রাজ্যে যেতে না হয়। “মানুষ যেন নিজের মাটিতেই কাজ পায়, পরিবারের সঙ্গে থাকতে পারে—এটাই আমাদের দাবি,”—জানান তিনি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিযায়ী শ্রমিকদের এই সংগঠিত অবস্থান এবং ভোটে সক্রিয় অংশগ্রহণ আসন্ন নির্বাচনে বড় ভূমিকা নিতে পারে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানের ইস্যুই এবার ভোটের কেন্দ্রে উঠে আসছে।

Latest