নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে ডায়মন্ড হারবারে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হল। জি. পি. সিং, সিআরপিএফ-এর মহাপরিচালক, সরাসরি উপস্থিত থেকে জওয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।এই কর্মসূচিতে সিআরপিএফ, আইটিবিপি এবং পশ্চিমবঙ্গ পুলিশ-এর জওয়ানরা একসঙ্গে অংশ নেন।

রাজপথে তাঁদের সঙ্গে সময় কাটিয়ে এবং দিকনির্দেশনা দিয়ে মহাপরিচালক জওয়ানদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন।নির্বাচনের দ্বিতীয় দফা সামনে রেখে প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা—শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে কোনওরকম খামতি রাখা হবে না। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি এবং সক্রিয় ভূমিকা সেই প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে।প্রশাসনের দাবি, ভোটের দিন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ গড়ে তোলাই এখন প্রধান লক্ষ্য। ডায়মন্ড হারবারে এই উচ্চপর্যায়ের নজরদারি সেই লক্ষ্য পূরণের দিকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।