সোনা, বিদেশ ভ্রমণ কমানোর আহ্বান — দেশবাসীকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

সোনা, বিদেশ ভ্রমণ কমানোর আহ্বান — দেশবাসীকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

অভিজিৎ সাহা : “এক বছর সোনা কিনবেন না”— দেশবাসীর উদ্দেশে এমনই ব্যতিক্রমী আবেদন জানালেন ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।হায়দরাবাদের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারের উপর চাপ বাড়ছে। অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং বিপুল পরিমাণ সোনা আমদানির কারণে দেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। সেই কারণেই তিনি দেশবাসীকে আগামী এক বছর সোনা কেনার ক্ষেত্রে সংযম দেখানোর আহ্বান জানান।শুধু সোনা কেনা কমানোর কথাই নয়, পাশাপাশি বিদেশ ভ্রমণ সীমিত করা, পেট্রোল-ডিজেলের ব্যবহার কমানো, ‘ওয়ার্ক ফ্রম হোম’ বাড়ানো এবং দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধির উপরও জোর দেন প্রধানমন্ত্রী।

তাঁর বক্তব্য, দেশের অর্থনৈতিক স্বার্থে এখন আত্মনির্ভর হওয়াই সবচেয়ে বড় প্রয়োজন।অর্থনীতিবিদদের একাংশের মতে, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সোনা আমদানিকারক দেশ হওয়ায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে ব্যয় হয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে আমদানি খরচও বেড়েছে। এই পরিস্থিতিতে সোনা কেনা কমলে ডলারের উপর চাপ কিছুটা হলেও কমতে পারে বলে মত বিশেষজ্ঞদের।তবে বিরোধী রাজনৈতিক শিবির এই মন্তব্যকে কেন্দ্র করে কেন্দ্রের অর্থনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে। বিরোধীদের দাবি, এই আবেদন দেশের আর্থিক চাপেরই ইঙ্গিত। যদিও বিজেপির মতে, দেশের অর্থনীতি সুরক্ষিত রাখতেই এটি একটি দায়িত্বশীল ও দূরদর্শী বার্তা।সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ প্রধানমন্ত্রীর আহ্বানকে সমর্থন করছেন, আবার কেউ ভারতীয়দের ঐতিহ্যগত সোনা কেনার সংস্কৃতির প্রসঙ্গ তুলে প্রশ্ন তুলছেন। বিশেষ করে বিয়ের মরশুমে এই মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n