'প্রশ্নফাঁসে নষ্ট হচ্ছে পড়ুয়াদের ভবিষ্যৎ'—সংসদে বিল পাসের পর বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

'প্রশ্নফাঁসে নষ্ট হচ্ছে পড়ুয়াদের ভবিষ্যৎ'—সংসদে বিল পাসের পর বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

নিজস্ব সংবাদদাতা : পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬ সংসদের দুই কক্ষেই পাস হওয়ার পরই দেশবাসীর উদ্দেশে বিশেষ ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়ে তিনি প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপের আশ্বাস দেন।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "দেশে একটি নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আমাদের সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। প্রশ্নফাঁস এবং পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের কোনওভাবেই রেয়াত করা হবে না।"তিনি জানান, পরীক্ষা ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিশেষ টাস্ক ফোর্স গঠন, ফাস্ট-ট্র্যাক আদালতের ব্যবস্থা, এবং বিভিন্ন রাজ্যের সঙ্গে সমন্বয় করে কার্যকর নীতি প্রণয়ন। তাঁর দাবি, কেন্দ্র ও রাজ্যের সমন্বিত প্রচেষ্টায় পরীক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করে তোলা হচ্ছে।প্রধানমন্ত্রী আরও বলেন, প্রশ্নফাঁসের সমস্যা কোনও নতুন বিষয় নয়। গত কয়েক দশক ধরে দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তাঁর কথায়, "প্রশ্নফাঁসের কারণে বারবার আমাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই অন্যায় আর চলতে দেওয়া হবে না।"মোদী জোর দিয়ে বলেন, যোগ্য ও পরিশ্রমী পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা সরকারের অন্যতম অগ্রাধিকার। নতুন সংশোধনী আইনের মাধ্যমে পরীক্ষায় অনিয়ম, প্রশ্নফাঁস এবং প্রতারণার বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।সরকারের দাবি, এই সংশোধনী দেশের কোটি কোটি পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের মধ্যে পরীক্ষা ব্যবস্থার প্রতি আস্থা আরও বাড়াবে এবং ভবিষ্যতে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ ও ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Read more

বদলির দিনে চোখের জলে বিদায়! প্রিয় দিদিমণিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল খুদে পড়ুয়ারা, আবেগে ভাসল গোটা স্কুল!

বদলির দিনে চোখের জলে বিদায়! প্রিয় দিদিমণিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল খুদে পড়ুয়ারা, আবেগে ভাসল গোটা স্কুল!

অরিন্দম চক্রবর্তী : দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে খড়গপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাঁচবেড়িয়া পীর লোহানীয়া প্রাইমারি স্কুলে নিষ্ঠার সঙ্

By Biplabi Sambad Darpan
পশ্চিম মেদিনীপুরে জনগণনা ২০২৭-এর প্রস্তুতি শুরু, প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে গণনা!

পশ্চিম মেদিনীপুরে জনগণনা ২০২৭-এর প্রস্তুতি শুরু, প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে গণনা!

সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলায় ভারতের জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এ সং

By Biplabi Sambad Darpan
বিশ্বজয়ের স্বপ্নে আরও এক ধাপ এগোলেন পশ্চিম মেদিনীপুরের গর্ব আফরিন জাবি!

বিশ্বজয়ের স্বপ্নে আরও এক ধাপ এগোলেন পশ্চিম মেদিনীপুরের গর্ব আফরিন জাবি!

সেখ ওয়ারেশ আলী : ইংলিশ চ্যানেল জয় করে ইতিমধ্যেই দেশ তথা পশ্চিম মেদিনীপুরের নাম আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করেছেন ওপেন-ওয়াটার

By Biplabi Sambad Darpan
এম্বোলোর লাল কার্ড কি সঠিক? IFAB-এর পর এবার মুখ খুলল ফিফা

এম্বোলোর লাল কার্ড কি সঠিক? IFAB-এর পর এবার মুখ খুলল ফিফা

নিজস্ব সংবাদদাতা:২০২৬ ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম সুইৎজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের বিতর্কিত VAR সিদ্ধান্ত নিয়ে নতুন

By Biplabi Sambad Darpan