মেদিনীপুর 22° ☁️ · AQI 269 · খারাপ 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

হাওড়ার চেঙ্গাইলে বন্ধ ঐতিহ্যবাহী প্রেমচাঁদ জুট মিল, কর্মহীন প্রায় ৪ হাজার শ্রমিক—চরম অনিশ্চয়তায় শ্রমিক পরিবার

হাওড়া জেলার উলুবেড়িয়ার চেঙ্গাইলে আবারও বন্ধ হয়ে গেল একটি গুরুত্বপূর্ণ জুট মিল। মঙ্গলবার সকালে প্রেমচাঁদ জুট মিলে এসে শ্রমিকরা দেখেন মূল গেটে ঝুলছে বন্ধের নোটিস। মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। মিল বন্ধ হয়ে যাওয়ায় এক ধাক্কায় কর্মহীন হয়ে পড়েছেন প্রায় চার হাজার শ্রমিক। এর প্রভাব পড়ছে শুধু শ্রমিক পরিবারেই নয়, গোটা চেঙ্গাইল এলাকার অর্থনীতিতেই। মিল কর্তৃপক্ষের দাবি, আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিল সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, কাঁচা পাটের অস্বাভাবিক মূল্

হাওড়ার চেঙ্গাইলে বন্ধ ঐতিহ্যবাহী প্রেমচাঁদ জুট মিল, কর্মহীন প্রায় ৪ হাজার শ্রমিক—চরম অনিশ্চয়তায় শ্রমিক পরিবার

নিজস্ব সংবাদদাতা : হাওড়া জেলার উলুবেড়িয়ার চেঙ্গাইলে আবারও বন্ধ হয়ে গেল একটি গুরুত্বপূর্ণ জুট মিল। মঙ্গলবার সকালে প্রেমচাঁদ জুট মিলে এসে শ্রমিকরা দেখেন মূল গেটে ঝুলছে বন্ধের নোটিস। মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। মিল বন্ধ হয়ে যাওয়ায় এক ধাক্কায় কর্মহীন হয়ে পড়েছেন প্রায় চার হাজার শ্রমিক। এর প্রভাব পড়ছে শুধু শ্রমিক পরিবারেই নয়, গোটা চেঙ্গাইল এলাকার অর্থনীতিতেই। মিল কর্তৃপক্ষের দাবি, আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিল সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, কাঁচা পাটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বাজারে পাটের তীব্র সংকট এবং নগদ টাকায় পাট কেনার বাধ্যবাধকতার ফলে মিল চালানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে। পাশাপাশি উন্নত মানের পাট না পাওয়ায় উৎপাদনের গুণগত মান বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে। মিল কর্তৃপক্ষ আরও জানায়, বর্তমানে যে ক’টি তাঁত চালু রয়েছে সেগুলির উৎপাদন ক্ষমতা অত্যন্ত কম এবং পুরোপুরি অলাভজনক। এর ফলে প্রতিদিন বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মিলকে। এই প্রতিকূল পরিস্থিতিতেও মিল চালানোর চেষ্টা করা হয়েছিল। তবে শ্রমিক ও তাঁদের ইউনিয়ন প্রতিনিধিদের কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় বাধ্য হয়েই সাময়িকভাবে মিল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

অন্যদিকে, মিলের শ্রমিক ইউনিয়ন টিইউসিসির সম্পাদক হাবিবুর রহমান কর্তৃপক্ষের দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তাঁর অভিযোগ, পাটের সংকট দেখিয়ে আসলে শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে মিল বন্ধ করা হয়েছে। তিনি বলেন, “মিল বন্ধ হওয়ায় শুধু চার হাজার শ্রমিক পরিবারই নয়, এলাকার ছোট ব্যবসায়ী, দোকানদার ও পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত বহু মানুষও চরম সমস্যায় পড়েছেন।”শ্রমিক ইউনিয়নের তরফে অবিলম্বে মিল পুনরায় চালুর দাবি জানানো হয়েছে। স্থানীয় মানুষের আশঙ্কা, এইভাবে একের পর এক জুট মিল বন্ধ হয়ে গেলে রাজ্যের ঐতিহ্যবাহী পাট শিল্প আরও গভীর সংকটে পড়বে। এখন দেখার, প্রশাসন ও রাজ্য সরকার এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেয়।

সম্পর্কিত খবর

বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ হাওড়া

বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ

সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুরে। রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর সহযোগিতায় ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসানো হল সোলার স্ট্রিট লাইট।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তা অন্ধকার থাকায় বিশেষ করে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় প্রাক্তন ছাত্রীদের সমস্যায় পড়তে হত। একইসঙ্গে গ্রামের যুবতী, মহি

‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে হাওড়া

‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে

সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে উলুবেড়িয়ার প্রান্তিক এলাকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নম্বর অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক-অভিভাবিকা এবং পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে মোট ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়েছে।এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন

নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা! হাওড়া

নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা!

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প এবার নতুন নামে, নতুন আঙ্গিকে পথচলা শুরু করল। ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথি’ নামে এই প্রকল্পের নতুন পর্বের সূচনা হল মঙ্গলবার। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রকল্পের নতুন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, নতুন ‘সারথি’ প্রকল্পে শুধুমাত্র সাইকেল বিতরণের উপরেই জোর দেওয়া হচ্ছে না, সাইকেলের