প্রতিবাদী নাগরিক মঞ্চের সাংবাদিক সম্মেলন!
বৃহস্পতিবার ১৭ই জুলাই খড়্গপুরে মালঞ্চ প্রেমহরি ভবনে সাংবাদিক সম্মেলন করেন প্রতিবাদী নাগরিক মঞ্চ। অনিল দাস জানান, যে কোনো ধরনের অন্যায়, বেআইনী কাজ হলে খড়্গপুরে তার প্রতিবাদ হবে এই লক্ষ্যে প্রতিবাদী নাগরিক মঞ্চ গঠিত হয়েছে। আগামী ২০ শে জুলাই প্রেমহরি ভবনে গণ কনভেনশন হবে। ওখান থেকে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হবে। সমাজের সর্বস্তরের মানুষকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে। বক্তব্য রাখবেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি,অম্বিকেশ মহাপাত্র, অরুণাভ গাঙ্গুলী প্রমূখ। তিনি জানান পুলিশ রিপোর্ট দিয়ে
অপূর্ব মজুমদার: বৃহস্পতিবার ১৭ই জুলাই খড়্গপুরে মালঞ্চ প্রেমহরি ভবনে সাংবাদিক সম্মেলন করেন প্রতিবাদী নাগরিক মঞ্চ। অনিল দাস জানান, যে কোনো ধরনের অন্যায়, বেআইনী কাজ হলে খড়্গপুরে তার প্রতিবাদ হবে এই লক্ষ্যে প্রতিবাদী নাগরিক মঞ্চ গঠিত হয়েছে। আগামী ২০ শে জুলাই প্রেমহরি ভবনে গণ কনভেনশন হবে। ওখান থেকে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হবে। সমাজের সর্বস্তরের মানুষকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে। বক্তব্য রাখবেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি,অম্বিকেশ মহাপাত্র, অরুণাভ গাঙ্গুলী প্রমূখ। তিনি জানান পুলিশ রিপোর্ট দিয়েছে আদালতে অনিল দাসের শরীরে কোনো আঘাত চিহ্ন নেই। সম্ভবত এই কারণে বেবী কোলে আগাম জামিন পেয়েছে। খড়্গপুরে বাসিন্দা অঞ্জলী বিষইরা তার ৫টি ভাই বোন।খড়্গপুরে পূর্বপুরুষের জমি আছে । বেবী কোলের সাহায্য নিয়ে রীতা বাগলা বেআইনী বাড়ি করেছে ওই জমিতে বলে অভিযোগ। তৃণমূলের জেলা সভাপতি সূজয় হাজরাকে ও কাগজ পাঠানো হয়েছে। উনিও দেখবেন বলেছেন। সাধারণ প্রাচীর(Common wall) বেবী কোলে ভেঙে দুর্গা সাহু এর জায়গায় তার জিনিস রাখছে বলে অভিযোগ। পুলিশ এই অন্যায়টার প্রতিকার করুক। অধ্যাপক তপন কুমার পাল বলেন খড়্গপুর শান্ত শহর ছিল। সাংবাদিকদের লেখনী সেই শান্ত শহর ফিরিয়ে দেওয়া হোক । এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক গগন পাল, নাট্যকর্মী সমীর গাঙ্গুলী, দেবাশীষ দে, সুকুমার সিং, অমিতেশ কুন্ডু প্রমূখ।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ