পূর্ব বর্ধমান মেমারিতে বিজেপির চমক,সাংবাদিক মানব গুহ; রাজনৈতিক মহলে জোর চর্চা!
পূর্ব বর্ধমান জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৫টির প্রার্থী তালিকা আগেই প্রকাশ করেছিল বিজেপি। বাকি ছিল একমাত্র মেমারি অসংরক্ষিত কেন্দ্র। অবশেষে মঙ্গলবার সেই জল্পনার অবসান ঘটিয়ে চতুর্থ দফার প্রার্থী তালিকায় মেমারি থেকে সাংবাদিক মানব গুহকে প্রার্থী ঘোষণা করল বিজেপি। দলীয় সূত্রে প্রকাশিত তালিকায় তাঁর নাম রয়েছে।সংবাদ জগতের পরিচিত মুখ মানব গুহ একসময় মূলধারার সংবাদমাধ্যমে কাজ করেছেন। পরবর্তীতে তিনি নিজের সামাজিক মাধ্যমভিত্তিক পেজ, ডিজিটাল চ্যানেল ও নিউজ পোর্টাল চালু করে সেখানে
অভিজিৎ সাহা: পূর্ব বর্ধমান জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৫টির প্রার্থী তালিকা আগেই প্রকাশ করেছিল বিজেপি। বাকি ছিল একমাত্র মেমারি অসংরক্ষিত কেন্দ্র। অবশেষে মঙ্গলবার সেই জল্পনার অবসান ঘটিয়ে চতুর্থ দফার প্রার্থী তালিকায় মেমারি থেকে সাংবাদিক মানব গুহকে প্রার্থী ঘোষণা করল বিজেপি। দলীয় সূত্রে প্রকাশিত তালিকায় তাঁর নাম রয়েছে।সংবাদ জগতের পরিচিত মুখ মানব গুহ একসময় মূলধারার সংবাদমাধ্যমে কাজ করেছেন। পরবর্তীতে তিনি নিজের সামাজিক মাধ্যমভিত্তিক পেজ, ডিজিটাল চ্যানেল ও নিউজ পোর্টাল চালু করে সেখানে সক্রিয়ভাবে জনমত গড়ে তুলেছেন। সেই কারণেই তাঁর রাজনৈতিক অভিষেক ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিস্তর আলোচনা।তৃণমূল কংগ্রেসের একাংশের অভিযোগ, মানব গুহ দীর্ঘদিন ধরেই বিজেপি-ঘনিষ্ঠ কনটেন্ট নির্মাতা হিসেবে কাজ করেছেন।
তাঁদের দাবি, তাঁর কনটেন্টে বারবার রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী Mamata Banerjee এবং তৃণমূল কংগ্রেসকে নিশানা করা হয়েছে। শাসকদলের কটাক্ষ, এই প্রার্থী পদ নাকি তাঁর সেই রাজনৈতিক অবস্থানেরই “পুরস্কার”।অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে মানব গুহ জানিয়েছেন, তিনি বরাবরই দুর্নীতি, অনিয়ম এবং জনস্বার্থের ইস্যুতে সরব থেকেছেন। তাঁর বক্তব্য, তিনি কোনও নির্দিষ্ট দলের হয়ে নয়, মানুষের পক্ষে কথা বলেছেন। বিজেপি এবার “প্রতিবাদী কণ্ঠস্বর”-দেরই প্রাধান্য দিচ্ছে বলেই তাঁকে প্রার্থী করা হয়েছে বলে দাবি তাঁর।উল্লেখ্য, এর আগেও একাধিক সাংবাদিক ও মিডিয়া-পরিচিত মুখকে দলে টেনে প্রার্থী করেছে বিজেপি। ফলে মানব গুহর প্রার্থিতা সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল।দীর্ঘদিন ধরেই মেমারি কেন্দ্রের প্রার্থী নিয়ে জোর জল্পনা চলছিল। শেষ পর্যন্ত স্থানীয় “ভূমিপুত্র” ইমেজকে সামনে রেখে মানব গুহর ওপরেই আস্থা রাখল পদ্মশিবির। এখন নজর থাকবে, এই চমকপ্রদ প্রার্থী ঘোষণা ভোটের অঙ্কে কতটা প্রভাব ফেলে।
সম্পর্কিত খবর
পূর্ব বর্ধমান
বর্ধমানে কুনুর নদীতে ভেসে উঠছে রুই-কাতলা-মৃগেল, মাছ ধরতে হুড়োহুড়ি!
কুনুর নদীর জলে দূষণের জেরে টন টন মাছ মরে ভেসে ওঠার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান এলাকায়। নদীর জলে রাসায়নিক দূষণের আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও শিল্পাঞ্চল থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক বর্জ্য নদীর জলে মিশে যাওয়ার ফলেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে। তবে দূষণের প্রকৃত উৎস ও মাছের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।নদীতে মাছ মরে ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের বহু মানুষ জাল, বালতি ও ঘুণি
পূর্ব বর্ধমান
অবসর তাঁকে থামাতে পারেনি, প্রতিদিন স্কুলে ছুটে আসেন গঙ্গাধরবাবু—বেতনের টাকা দিয়ে গড়েছেন পড়ুয়াদের স্বপ্ন!
চাকরি শেষ হয়েছে, কিন্তু দায়িত্ববোধ শেষ হয়নি। অবসর নেওয়ার পরেও প্রতিদিন নিয়ম করে স্কুলে আসেন। ক্লাস নেন, পড়ুয়াদের সঙ্গে সময় কাটান, তাঁদের পড়াশোনার খোঁজ নেন। শিক্ষকতার প্রতি এমনই অদম্য টান পূর্ব বর্ধমানের কালনা মহকুমার কুতুবপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক গঙ্গাধর পাল-র।২০২৩ সালের অক্টোবর মাসে অবসর নিয়েছেন তিনি। কিন্তু তারপর থেকে প্রায় তিন বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়ের সঙ্গে তাঁর সম্পর্ক একদিনের জন্যও ছিন্ন হয়নি। অবসরপ্রাপ্ত শিক্ষক হয়েও নিয়মিত ক্লাস নিয়ে চলেছেন তিনি।তবে গঙ্গাধর
পশ্চিমবঙ্গ
দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!
দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্