অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টায় একদল দুষ্কৃতী হামলা !

শিলিগুড়িতে জমি মাফিয়াদের হাতে আক্রান্ত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ন্যাসীদের উপর হামলা চালাল একদল গুন্ডা। শুধু তাই নয়, পাঁচ সন্ন্যাসী এবং নিরাপত্তারক্ষীদের অপহরণ করে রাতে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন লাগোয়া এলাকা সহ বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার নিন্দায় সরব বিভিন্ন মহল। কমিশনারেট এলাকায় সন্ন্যাসীদের উপর হামলায় উদ্বিগ্ন সাধারণ মানুষজনও। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে।শিলিগুড়ির সেবক রোডের চার মাইলে প্রায় দুই একর জমি সহ বহুতল (সেবক হাউস) রামক

রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টায় একদল দুষ্কৃতী হামলা !

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়িতে জমি মাফিয়াদের হাতে আক্রান্ত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ন্যাসীদের উপর হামলা চালাল একদল গুন্ডা। শুধু তাই নয়, পাঁচ সন্ন্যাসী এবং নিরাপত্তারক্ষীদের অপহরণ করে রাতে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন লাগোয়া এলাকা সহ বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার নিন্দায় সরব বিভিন্ন মহল। কমিশনারেট এলাকায় সন্ন্যাসীদের উপর হামলায় উদ্বিগ্ন সাধারণ মানুষজনও। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে।শিলিগুড়ির সেবক রোডের চার মাইলে প্রায় দুই একর জমি সহ বহুতল (সেবক হাউস) রামকৃষ্ণ মিশনকে দান করেছিলেন এক ব্যক্তি। পরবর্তীতে সেই জমি নিয়ে মামলা হয়। আদালতের রায়ে সেই সম্পত্তি এখন মিশনের হাতেই আছে। সেখানে স্কুল তৈরির পরিকল্পনা করেছে মিশন। সেই সেবক হাউসেই থাকতেন মিশনের কয়েকজন সন্ন্যাসী। উল্লেখ্য, শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ দশ-বারোজন দুষ্কৃতী জোর করে সেখানে ঢুকে তাঁদের শারীরিক নিগ্রহ করে বাইরে বের করে দেয় বলেই অভিযোগ। কয়েক কোটি টাকা দামের ওই জমি দখলের জন্যই হামলা চালানো হয়েছে বলেই মিশনের কর্তারা অভিযোগ তুলেছেন।তবে পাঁচজন গ্রেফতার হলেও রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধেই দায়ের হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা।শুধু তা-ই নয়, পাঁচ সন্ন্যাসী ও বাড়িটির নিরাপত্তারক্ষীদের তুলে নিয়ে গিয়ে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনের সংলগ্ন এলাকায় ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় নাম জড়ায় প্রদীপ রায় নামে এক ব্যক্তির। মিশন-এর বিরুদ্ধে অভিযোগ করে ভক্তিনগর থানায়।

সম্পর্কিত খবর

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি! জলপাইগুড়ি

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি!

উত্তাল তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট একটি হস্তিশাবক। চারপাশে শুধু প্রবল জলস্রোত। সেই পরিস্থিতিতেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ছুটিয়ে নদীতে নামলেন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত উদ্ধার হল অসহায় শাবকটি। আর উদ্ধারের পর তৈরি হল আরও আবেগঘন এক দৃশ্য—সন্তানের ডাক শুনে ছুটে এল মা হাতি। নিজের বিশাল শরীর দিয়ে সন্তানকে আগলে নিয়ে ফিরে গেল জঙ্গলের নিরাপদ আশ্রয়ে। সোমবার সকালে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরা

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের জলপাইগুড়ি

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের

আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শ

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার জলপাইগুড়ি

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার

জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটক চার পড়ুয়াকে দু’দিন হোমে রাখার পর সোমবার শর্তসাপেক্ষে জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী দিন থেকেই শুরু হবে তাদের ধারাবাহিক কাউন্সেলিং।গত শনিবার চার পড়ুয়াকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করেছিল পুলিশ। শুনানির পর বোর্ড তাদের দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের চার পড়ুয়াকে বোর্ডের সামনে হাজির করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে বিচারক দেবারতি রায় শ