গঙ্গার গ্রাসে রতুয়া! অর্ধেক তলিয়ে স্কুল, আতঙ্কে ঘরছাড়া পরিবার
প্রবল বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মালদার রতুয়া এলাকায়। ফুলে-ফেঁপে উঠেছে গঙ্গা। একের পর এক এলাকায় নদীভাঙনের ফলে ঘরবাড়ি হারিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কোথায় আশ্রয় নেবেন, কীভাবে আগামী দিন কাটবে—তা নিয়ে চরম অনিশ্চয়তায় বহু পরিবার।রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা গ্রাম এবং পশ্চিম রতনপুর গ্রামে ভয়াবহ গঙ্গাভাঙনের ছবি সামনে এসেছে। ইতিমধ্যেই নদীভাঙনের কবলে পড়ে একাধিক পরিবার গৃহহীন হয়েছে বলে জানা গিয়েছে। বসতবাড়ি ভেঙে পড়া
<b><strong>পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয় ।</strong></b>
নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মালদার রতুয়া এলাকায়। ফুলে-ফেঁপে উঠেছে গঙ্গা। একের পর এক এলাকায় নদীভাঙনের ফলে ঘরবাড়ি হারিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কোথায় আশ্রয় নেবেন, কীভাবে আগামী দিন কাটবে—তা নিয়ে চরম অনিশ্চয়তায় বহু পরিবার।রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা গ্রাম এবং পশ্চিম রতনপুর গ্রামে ভয়াবহ গঙ্গাভাঙনের ছবি সামনে এসেছে। ইতিমধ্যেই নদীভাঙনের কবলে পড়ে একাধিক পরিবার গৃহহীন হয়েছে বলে জানা গিয়েছে। বসতবাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছেন।সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে। পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি বড় অংশ ইতিমধ্যেই গঙ্গার জলে তলিয়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, স্কুল ভবনের প্রায় অর্ধেক অংশ নদীগর্ভে চলে গিয়েছে এবং অবশিষ্ট অংশ বর্তমানে কার্যত গঙ্গার পাড়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।প্রবল স্রোত ও অব্যাহত ভাঙনের কারণে যে কোনও মুহূর্তে বিদ্যালয়ের বাকি অংশও নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, নদীভাঙনের আতঙ্কে দিন কাটছে গোটা এলাকার মানুষের।বেশ কয়েকদিন ধরে পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।
সম্পর্কিত খবর
১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা!
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগ নিলেন মালদা কলেজের এনএসএস (NSS) স্বেচ্ছাসেবকরা। প্রায় ১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে ৩১০টি ইকো-ব্রিক। পরিবেশ রক্ষার পাশাপাশি দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং যুব-নেতৃত্বাধীন জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ।ফেলে দেওয়া প্লাস্টিককে সম্পদে পরিণত করার এই প্রয়াসে অংশ নেন কলেজের এনএসএস স্বেচ্ছাসেবকরা। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনর্ব্যবহার করে তৈরি করা হয় ইকো-ব্রিক। পরিবেশ দূষণ কমা
মালদা
সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ
নদীর উপর তৈরি হয়েছে পাকা সেতু। কিন্তু সেতুর দু’প্রান্তে সংযোগকারী রাস্তা না থাকায় প্রায় দেড় দশক ধরে সেটি কার্যত অকেজো। মালদহের রতুয়া-১ ব্লকের বারোমাসিয়া নদীর ঠুঁটিয়া ঘাটের এই সেতু নিয়েই ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের দিকে তৎকালীন মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে সেতুটির নির্মাণ শুরু হয় এবং ২০১২ সালের মধ্যে কাজ শেষ হয়। কিন্তু তারপর প্রায় ১৫ বছর কেটে গেলেও সেতু দিয়ে যান চলাচল শুরু হয়নি। দু’প্রান্তে রাস্তা তৈরির অভাবই মূল
পূর্ব মেদিনীপুর
পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল
পুজোর আগেই ফের ভোটের উত্তাপ পশ্চিমবঙ্গে। নন্দীগ্রাম ও রেজিনগর—রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।সোমবার উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন জানায়, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর ছাড়াও একই দিনে ভোট হবে তামিলনাড