অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

দক্ষিণ ২৪ পরগনায় ১৫ বুথে শনিবার পুনর্নির্বাচন, ফলতা নিয়ে ধোঁয়াশা বজায়!

দ্বিতীয় দফার ভোটগ্রহণের পর দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম—এই দুই বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট বুথগুলিতে পুনরায় ভোটগ্রহণ হবে। সরকারি নির্দেশে জানানো হয়েছে, মগরাহাট পশ্চিমে ১১টি এবং ডায়মন্ড হারবারে ৪টি বুথে পুনর্নির্বাচন হবে। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো হয়েছে। উল্লেখ্য, বুধবার রাজ্যের ১৪২টি বিধানসভা কেন

দক্ষিণ ২৪ পরগনায় ১৫ বুথে শনিবার পুনর্নির্বাচন, ফলতা নিয়ে ধোঁয়াশা বজায়!

নিজস্ব সংবাদদাতা : দ্বিতীয় দফার ভোটগ্রহণের পর দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম—এই দুই বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট বুথগুলিতে পুনরায় ভোটগ্রহণ হবে। সরকারি নির্দেশে জানানো হয়েছে, মগরাহাট পশ্চিমে ১১টি এবং ডায়মন্ড হারবারে ৪টি বুথে পুনর্নির্বাচন হবে। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো হয়েছে। উল্লেখ্য, বুধবার রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। সেই সময় ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমেও ভোট হয়। কিন্তু ভোট চলাকালীন একাধিক জায়গায় অনিয়ম, বাধা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা পুনর্নির্বাচনের দাবি জানান। সেই প্রেক্ষিতেই কমিশন বিষয়টি খতিয়ে দেখে। স্ক্রুটিনি প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তাঁর রিপোর্ট জমা পড়ার পরই কমিশন ১৫টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। সূত্রের খবর, রিপোর্টে বেশ কিছু গুরুতর অনিয়মের উল্লেখ রয়েছে। তবে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে ফলতা বিধানসভা কেন্দ্র। এখনও পর্যন্ত সেখানে পুনর্নির্বাচন হবে কি না, তা নিয়ে কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি। তা নিয়েই জোর জল্পনা রাজনৈতিক মহলে।

সম্পর্কিত খবর

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা! উত্তর ২৪ পরগনা

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!

ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে! কলকাতা

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র! পূর্ব মেদিনীপুর

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!

মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা