অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বিশ্বকাপের আগে ব্রাজিলের বড় ধাক্কা! চোটে ছিটকে যেতে পারেন রিয়াল মাদ্রিদের তারকা মিলিটাও

বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, তার আগেই বড় দুশ্চিন্তায় Brazil national football team এবং Real Madrid শিবির। গুরুতর হ্যামস্ট্রিং চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ব্রাজিলের তারকা ডিফেন্ডার Éder Militão-এর। মঙ্গলবার Alavés-এর বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধের শেষদিকে এক চ্যালেঞ্জে পড়ে হঠাৎই অস্বস্তি অনুভব করেন মিলিটাও। সঙ্গে সঙ্গেই তিনি পরিবর্তনের ইঙ্গিত দেন। প্রথমে কোচ Álvaro Arbeloa আশাবাদী সুরে কথা বললেও পরে এমআরআই রিপোর্টে ধরা পড়ে বাঁ পায়ের

বিশ্বকাপের আগে ব্রাজিলের বড় ধাক্কা! চোটে ছিটকে যেতে পারেন রিয়াল মাদ্রিদের তারকা মিলিটাও

নিজস্ব সংবাদদাতা : বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, তার আগেই বড় দুশ্চিন্তায় Brazil national football team এবং Real Madrid শিবির। গুরুতর হ্যামস্ট্রিং চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ব্রাজিলের তারকা ডিফেন্ডার Éder Militão-এর। মঙ্গলবার Alavés-এর বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধের শেষদিকে এক চ্যালেঞ্জে পড়ে হঠাৎই অস্বস্তি অনুভব করেন মিলিটাও। সঙ্গে সঙ্গেই তিনি পরিবর্তনের ইঙ্গিত দেন। প্রথমে কোচ Álvaro Arbeloa আশাবাদী সুরে কথা বললেও পরে এমআরআই রিপোর্টে ধরা পড়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট। স্প্যানিশ রেডিও ‘COPE’-এর রিপোর্ট অনুযায়ী, এই চোটটি গত ডিসেম্বরের পুরনো সমস্যার পুনরাবৃত্তি হতে পারে। এমনকি পরিস্থিতি গুরুতর হলে অস্ত্রোপচারও করতে হতে পারে, যা মিলিটাওকে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে দিতে পারে।

বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, এই আশঙ্কার সত্যতা মিলেছে একাধিক দিক থেকেও। ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের সামনে এখন অনিশ্চয়তার কঠিন সময়। সোমবার রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আরও একদফা পরীক্ষা হবে, যার পরেই তাঁর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত কয়েক মরসুম ধরেই একের পর এক চোটে ভুগছেন মিলিটাও। পরপর দুই বছর এসিএল চোটের ধাক্কাও সামলাতে হয়েছে তাঁকে। ফলে এই নতুন চোট ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনায় বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের রক্ষণভাগের অন্যতম ভরসা মিলিটাও আদৌ খেলতে পারবেন কি না, তা এখন সময়ই বলবে। তবে আপাতত গোটা ফুটবল বিশ্ব তাকিয়ে রয়েছে সোমবারের রিপোর্টের দিকে।

সম্পর্কিত খবর

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ খেলা

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম! পশ্চিম মেদিনীপুর

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম!

জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল। দিল্লি এনসিআর অঞ্চলে গত ২৪ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মোট ৫২টি পদক জিতে পশ্চিমবঙ্গ জোনের স্কুলগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয়টি। এই সাফল্যের তালিকায় রয়েছে ২৪টি সোনা, ২১টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ পদক। সাঁতার, ক্রিকেট, বাস্কেটবল, ক্যারাটে ও অ্যাথলেটিক্স—মোট পাঁচটি ক্রীড়া বিভাগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই সা