সাঁতরাগাছি থেকে চার রোহিঙ্গা ও এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে রেল পুলিশ!
রবিবার হায়দ্রাবাদ থেকে সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছালে রেল পুলিশের সন্দেহ হয়। প্ল্যাটফর্মে ভিড়ের মধ্যে চারজনের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কোনো বৈধ নথিপত্র না থাকায় অবশেষে তাদের গ্রেপ্তার করা হয়।কোনও বৈধ কাগজপত্র না মেলায় ৪ ও ৫ নম্বর প্লাটফর্ম থেকে তাদের গ্রেপ্তার করে রেল পুলিশ। এদিকে সোমবার দুপুরে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সূত্রে জানা গিয়েছে, রবিবার হায়দরাবাদ থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার পথে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের
নিজস্ব সংবাদদাতা: রবিবার হায়দ্রাবাদ থেকে সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছালে রেল পুলিশের সন্দেহ হয়। প্ল্যাটফর্মে ভিড়ের মধ্যে চারজনের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কোনো বৈধ নথিপত্র না থাকায় অবশেষে তাদের গ্রেপ্তার করা হয়।কোনও বৈধ কাগজপত্র না মেলায় ৪ ও ৫ নম্বর প্লাটফর্ম থেকে তাদের গ্রেপ্তার করে রেল পুলিশ। এদিকে সোমবার দুপুরে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সূত্রে জানা গিয়েছে, রবিবার হায়দরাবাদ থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার পথে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম, মোহাম্মদ আলম, রিয়াসুল ইসলাম, বেগম দিলবার ও রবিউল ইসলাম। এদের মধ্যে একজন নাবালক। জানা গিয়েছে, দীর্ঘদিন আগে এই চার ধৃত মায়ানমার থেকে বাংলাদেশ আসে। সেখানের একটি রোহিঙ্গা শিবিরে থাকছিলেন। তারপর গত ডিসেম্বরের শেষে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। গোপনে চলে যায় হায়দরাবাদে। সেখানে চারজনই পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করত। সেখানে কোনও সমস্যায় পড়ে ফের বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। সেই মতো রবিবার হায়দরাবাদ থেকে ট্রেনে সাঁতরাগাছি আসে ধৃতরা। জিআরপির সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। ধৃতদের কাছে কোনও বৈধ কাগজপত্র না মেলায় প্রত্যেকেই গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত খবর
হাওড়া
বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ
সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুরে। রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর সহযোগিতায় ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসানো হল সোলার স্ট্রিট লাইট।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তা অন্ধকার থাকায় বিশেষ করে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় প্রাক্তন ছাত্রীদের সমস্যায় পড়তে হত। একইসঙ্গে গ্রামের যুবতী, মহি
হাওড়া
‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে
সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে উলুবেড়িয়ার প্রান্তিক এলাকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নম্বর অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক-অভিভাবিকা এবং পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে মোট ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়েছে।এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন
নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা!
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প এবার নতুন নামে, নতুন আঙ্গিকে পথচলা শুরু করল। ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথি’ নামে এই প্রকল্পের নতুন পর্বের সূচনা হল মঙ্গলবার। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রকল্পের নতুন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, নতুন ‘সারথি’ প্রকল্পে শুধুমাত্র সাইকেল বিতরণের উপরেই জোর দেওয়া হচ্ছে না, সাইকেলের