শনিবার সপ্তম দফার লোকসভা নির্বাচন!
সপ্তম তথা শেষ দফার ভোটে ওয়েবকাস্টিংয়ের উপর আরও জোর দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী শনিবার বুথে ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা বন্ধ থাকলে ভোটগ্রহণও বন্ধ রাখতে বলা হয়েছে। ভোটগ্রহণ পর্বে ক্যামেরা যে চলছে, তা নিশ্চিত করতে হবে প্রিসাইডিং অফিসারকে। এ নিয়ে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছে কমিশন। শনিবার সপ্তম দফার লোকসভা নির্বাচন। বারাসাত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর এই ৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে পয়লা জুন। সপ্ত
নিজস্ব সংবাদদাতা : সপ্তম তথা শেষ দফার ভোটে ওয়েবকাস্টিংয়ের উপর আরও জোর দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী শনিবার বুথে ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা বন্ধ থাকলে ভোটগ্রহণও বন্ধ রাখতে বলা হয়েছে। ভোটগ্রহণ পর্বে ক্যামেরা যে চলছে, তা নিশ্চিত করতে হবে প্রিসাইডিং অফিসারকে। এ নিয়ে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছে কমিশন। শনিবার সপ্তম দফার লোকসভা নির্বাচন। বারাসাত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর এই ৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে পয়লা জুন। সপ্তম দফায় মোট বুথের সংখ্যা ১৭ হাজার ৪৭০ টি। এর মধ্যে ৩ হাজার ৭৪৮ টি টি বুথ স্পর্শকাতর। ৯৬৭ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে সপ্তম দফার নির্বাচনে। কুইক রেসপন্স টিম থাকবে মোট ১ হাজার ৯৫৮ টি। সপ্তম দফার নির্বাচনে মোতায়েন রাজ্য পুলিশের সংখ্যা ৩৩ হাজার ২৯৩। সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতায়। অশান্তি এড়াতে ৬০০ টি কুইক রেসপন্স টিম থাকবে শহরে। স্ট্রং রুমের নিরাপত্তাতেও বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন। মোট ১৩ হাজার পুলিশ মোতায়েন থাকছে স্ট্রং রুমের নিরাপত্তায়।
সম্পর্কিত খবর
কলকাতা
উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট
কলকাতা
কালীঘাটে ভাই বাবুনের কালীপুজোয় মুখ্যমন্ত্রী, মণ্ডপে মণ্ডপে জনসংযোগ!
কলকাতা
ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর
রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে