অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

সেবকের করোনেশন ব্রিজ থেকে ঝাঁপ দিল এক যুবক!

সেবকের করোনেশন ব্রিজ থেকে ঝাঁপ দিল এক যুবক। বাড়িতে নিজের বোনকে ফোন করে তারপরেই সে করোনেশন ব্রিজ থেকে তিস্তার জন্য ঝাঁপ দেয়। বিষয়টি লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। তারাই পুলিশে খবর দেন। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্য শুরু করা হয়নি। যুবকটি শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে সে কেন আত্মহননের পথ বেছে নিল সে বিষয়ে কিছু বলতে পারেনি পরিবারের লোকজন।বাড়িতে ফোন করে সেবকে তিস্তায় ঝাঁপ দিল এক যুবক। বুধবার বিকালে সেবকে করোনেশন সেতুর কাছে ঘটনাটি ঘটে। যদিও রাত হয়ে যাওয়ায় এদি

সেবকের করোনেশন ব্রিজ থেকে ঝাঁপ দিল এক যুবক!

নিজস্ব প্রতিবেদন : সেবকের করোনেশন ব্রিজ থেকে ঝাঁপ দিল এক যুবক। বাড়িতে নিজের বোনকে ফোন করে তারপরেই সে করোনেশন ব্রিজ থেকে তিস্তার জন্য ঝাঁপ দেয়। বিষয়টি লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। তারাই পুলিশে খবর দেন। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্য শুরু করা হয়নি। যুবকটি শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে সে কেন আত্মহননের পথ বেছে নিল সে বিষয়ে কিছু বলতে পারেনি পরিবারের লোকজন।বাড়িতে ফোন করে সেবকে তিস্তায় ঝাঁপ দিল এক যুবক। বুধবার বিকালে সেবকে করোনেশন সেতুর কাছে ঘটনাটি ঘটে। যদিও রাত হয়ে যাওয়ায় এদিন যুবকের খোঁজে তিস্তায় নামতে পারেনি বিপর্যয় মোকাবিলা দল। জানা গিয়েছে, ওই যুবকের নাম গৌরাঙ্গ মণ্ডল(২৮)। গৌরাঙ্গ শিলিগুড়ির শান্তিনগর এলাকার বিনয়মোড়ের বাসিন্দা। বুধবার সকালে বাড়ি থেকে বের হয়। স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর বিকেলের দিকে বাড়িতে এক বোনকে ফোন করে। ফোনেই জানায়, যে সে আত্মহত্যা করতে যাচ্ছে।

সম্পর্কিত খবর

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি! জলপাইগুড়ি

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি!

উত্তাল তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট একটি হস্তিশাবক। চারপাশে শুধু প্রবল জলস্রোত। সেই পরিস্থিতিতেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ছুটিয়ে নদীতে নামলেন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত উদ্ধার হল অসহায় শাবকটি। আর উদ্ধারের পর তৈরি হল আরও আবেগঘন এক দৃশ্য—সন্তানের ডাক শুনে ছুটে এল মা হাতি। নিজের বিশাল শরীর দিয়ে সন্তানকে আগলে নিয়ে ফিরে গেল জঙ্গলের নিরাপদ আশ্রয়ে। সোমবার সকালে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরা

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের জলপাইগুড়ি

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের

আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শ

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার জলপাইগুড়ি

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার

জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটক চার পড়ুয়াকে দু’দিন হোমে রাখার পর সোমবার শর্তসাপেক্ষে জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী দিন থেকেই শুরু হবে তাদের ধারাবাহিক কাউন্সেলিং।গত শনিবার চার পড়ুয়াকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করেছিল পুলিশ। শুনানির পর বোর্ড তাদের দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের চার পড়ুয়াকে বোর্ডের সামনে হাজির করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে বিচারক দেবারতি রায় শ