সাদা রঙের কুর্তা-পাজামা পরে প্রিয় স্কুটি চেপে নিজের এলাকার পাড়ায় পাড়ায় দোল খেলতে দেখা গেল সবার প্রিয় ‘সোমু’কে!
জিয়াগঞ্জের বাড়িতে উপস্থিত অরিজিৎ সিং। অরিজিতের বাড়ির ডাক নাম সোমু। নিজের স্কুটি চেপে পাড়ায় পাড়ায় দোল খেলতে দেখা গেল সবার প্রিয় ‘সোমু’কে অথবা অরিজিৎ সিং।সোমবার সারা দিন ‘পাড়ার ছেলে’ হয়েই এলাকায় দোল খেলে বেড়ালেন অরিজিৎ। বিদেশে অনুষ্ঠান সেরে সদ্য মুম্বই ফিরেছেন অরিজিৎ। সেখান থেকে সময় বার করে শিল্পী দোলের দিন উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের বাড়িতে। সকাল-সকালই দোলের আনন্দ উপভোগ করতে পাড়ায় বেরিয়ে পড়েন সকলের প্রিয় সোমুশুধু কচিকাঁচারা নয়, অরিজিতের সঙ্
নিজস্ব সংবাদদাতা : জিয়াগঞ্জের বাড়িতে উপস্থিত অরিজিৎ সিং। অরিজিতের বাড়ির ডাক নাম সোমু। নিজের স্কুটি চেপে পাড়ায় পাড়ায় দোল খেলতে দেখা গেল সবার প্রিয় ‘সোমু’কে অথবা অরিজিৎ সিং।সোমবার সারা দিন ‘পাড়ার ছেলে’ হয়েই এলাকায় দোল খেলে বেড়ালেন অরিজিৎ। বিদেশে অনুষ্ঠান সেরে সদ্য মুম্বই ফিরেছেন অরিজিৎ। সেখান থেকে সময় বার করে শিল্পী দোলের দিন উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের বাড়িতে। সকাল-সকালই দোলের আনন্দ উপভোগ করতে পাড়ায় বেরিয়ে পড়েন সকলের প্রিয় সোমুশুধু কচিকাঁচারা নয়, অরিজিতের সঙ্গে দোল খেলতে দেখা গিয়েছে তাঁর ছোটবেলার বন্ধুদেরও। পথচলতি মানুষদেরও নিরাশ করেননি এই মুহূর্তের চর্চিত শিল্পী। সঙ্গীত জগতের তারকাকে হাতের নাগালে পেয়ে খুশিতে আত্মহারা স্থানীয়েরা।তার পর পাড়ার বন্ধুদের বেশ কিছু ক্ষণ আড্ডা দেন শিল্পী। তবে শিল্পীকে দেখতে ভিড় বাড়তে থাকায় সেখান থেকে স্কুটি নিয়ে বেরিয়ে যান তিনি। অরিজিৎকে হাতের নাগালে পেয়ে রং আর আবিরে রাঙিয়ে দেয় খুদে ভক্তরাও।
সম্পর্কিত খবর
সাত সমুদ্র পেরিয়েও ভারতীয় সংস্কৃতিতে অটুট টান!
বিদেশের মাটিতে থাকলেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি টান একটুও কমেনি বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার। লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় স্বামী নিক জোনাসের সঙ্গে সাড়ম্বরে করওয়া চৌথ উদযাপন করলেন অভিনেত্রী। তবে এবারের উদযাপনে বিশেষভাবে নজর কেড়েছেন নিক জোনাস। ভারতীয় রীতিনীতি মেনে স্ত্রীর সঙ্গে ব্রত ও পুজোর আয়োজনে তাঁর উৎসাহ যেন চোখে পড়ার মতো।সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন মুলুকে সংসার পাতলেও নিজের শিকড়কে ভোলেননি প্রিয়াঙ্কা। ভারতীয় উৎসব, আচার-অনুষ্ঠান এবং পার
ঐতিহ্য, আবেগ আর মহানায়কের স্মৃতি—উত্তম কুমারের বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজোয় আজও অমলিন আভিজাত্য!
ইট, কাঠ, সিমেন্ট আর বালির তৈরি একটি বাড়ি। কিন্তু সেই বাড়ির প্রতিটি কোণে জড়িয়ে রয়েছে বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তির স্মৃতি, আবেগ ও ইতিহাস। ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে মহানায়ক উত্তম কুমারের বাড়ি শুধু একটি বাসস্থান নয়, তাঁর অনুরাগীদের কাছে যেন এক তীর্থস্থান। এখানেই এক সাধারণ যুবকের অসাধারণ হয়ে ওঠার ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে পরিবারের কোজাগরী লক্ষ্মীপুজো। ১৪৩৩ বঙ্গাব্দেও সেই ঐতিহ্য মেনেই ধুমধাম করে অনুষ্ঠিত হল দেবী লক্ষ্মীর আরাধনা।এই পুজোকে ঘিরে পরিবারের সদস্যদের ব্য
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, ‘আর্টিকেল ৩৭০’-এর জুনি হাকসারের চরিত্রে বাজিমাত!
৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রীর সম্মান ছিনিয়ে নিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’ ছবিতে ‘জুনি হাকসার’-এর চরিত্রে তাঁর অভিনয়ের জন্য দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র সম্মানে ভূষিত হলেন অভিনেত্রী।মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর গুজরাটের একতা নগরী (কেভাডিয়া)-তে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেন ইয়ামি গৌতম। দিল্লির বাইরে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই মঞ্চে দাঁড়িয়ে কেরিয়ারের প্রথম জাতীয় পুর