দিদি-জামাই বাবুর অশান্তি সামলাতে গিয়ে আক্রান্ত শ্যালক,শ্যালকের অণ্ডকোষে কামড় জামাইবাবুর!
ঝামেলা থেকে শুরু হয় মারপিট আর তারপরই ঘটে অবাক ঘটনা। কামড় দিয়ে ছিঁড়ে নেয় অণ্ডকোষের মাংসপিণ্ড। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের মাকালতলা এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম মুন্না সাউ। আক্রান্ত ব্যক্তির নাম রবীন মণ্ডল। সম্পর্কে তারা আবার শালা-জামাইবাবু। অভিযোগ, প্রতিনিয়ত মুন্নার (জামাই)বাড়িতে অশান্তি হত স্ত্রীর সঙ্গে। ঝামেলা মেটানোর চেষ্টায় এগিয়ে আসেন শ্যালক রবীন। আর তাতেই বাড়ে অশান্তি,আচমকাই শুরু করে মারধর হঠাৎ মুন্না লাফিয়ে পড়ে শ্যালক রবীনের ওপর। কামড়ে ছ
দক্ষিণ ২৪ পরগনা, নিজস্ব সংবাদাতা : ঝামেলা থেকে শুরু হয় মারপিট আর তারপরই ঘটে অবাক ঘটনা। কামড় দিয়ে ছিঁড়ে নেয় অণ্ডকোষের মাংসপিণ্ড। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের মাকালতলা এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম মুন্না সাউ। আক্রান্ত ব্যক্তির নাম রবীন মণ্ডল। সম্পর্কে তারা আবার শালা-জামাইবাবু। অভিযোগ, প্রতিনিয়ত মুন্নার (জামাই)বাড়িতে অশান্তি হত স্ত্রীর সঙ্গে। ঝামেলা মেটানোর চেষ্টায় এগিয়ে আসেন শ্যালক রবীন। আর তাতেই বাড়ে অশান্তি,আচমকাই শুরু করে মারধর হঠাৎ মুন্না লাফিয়ে পড়ে শ্যালক রবীনের ওপর। কামড়ে ছিঁড়ে নেয় অণ্ডকোষ।পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যায় ক্যানিং মহকুমা হাসপাতালে। ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত রবীন জানান, অভিযুক্ত (মুন্না) আগেও তাঁর ওপর হামলা করেছে। কামড় দিয়েছে কানেও। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় ঘুটিয়ারি শরিফ থানায়। পুলিশ অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও!
আতঙ্কের পরিবেশ কাটিয়ে এবার পাঁচ দিন ধরে দুর্গাপুজোর উৎসবে মাততে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘদিন পর ক্যানিংয়ের পুজো-উৎসবে এসেছে পরিবর্তনের ছবি। নবমীতেই বিসর্জনের পরিবর্তে এবার দশমী পর্যন্ত উৎসব চালানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।স্থানীয়দের একাংশের অভিযোগ, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ক্যানিংয়ের কিছু এলাকায় দুর্গাপুজোকে ঘিরে নানা বিধিনিষেধ ছিল। তাঁদের দাবি, একসময় শাঁখ বাজানো বা মাইক ব্যবহারের ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়তে হতো এবং কয়েকট
দক্ষিণ ২৪ পরগনা
মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২
মদ ভেবে বিষাক্ত তরল পান করে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জয় হালদার (৩১) এবং করিম শেখ (৩২)। এই ঘটনায় অসুস্থ নাসির শেখ বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি বহড়ু এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এলাকার একটি বাগানে বসে তিনজন বাংলা মদ পান করছিলেন