উলুবেড়িয়ার কৃতী ছাত্র সৌজন্য মাজিকে বিশেষ সংবর্ধনা, গর্বিত হাওড়া!
উলুবেড়িয়া তথা হাওড়া জেলার গর্ব কৃতী ছাত্র সৌজন্য মাজিকে বিশেষ সংবর্ধনা জানাল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। নিজের অসামান্য মেধা, কঠোর পরিশ্রম ও অদম্য অধ্যবসায়ের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছেন সৌজন্য।তাঁর উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে রয়েছে ২০২৫ সালের আন্তর্জাতিক স্পেস সায়েন্স প্রতিযোগিতায় বিজয়ী হওয়া, হার্ভার্ড ওয়ার্ল্ড রেকর্ড এবং ২০২৪ সালের কালাম ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা। এছাড়াও আর্যভট্ট জাতীয় গণিত প্রতিযোগিতায় সর্বভারতীয় স্তরে
নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া তথা হাওড়া জেলার গর্ব কৃতী ছাত্র সৌজন্য মাজিকে বিশেষ সংবর্ধনা জানাল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। নিজের অসামান্য মেধা, কঠোর পরিশ্রম ও অদম্য অধ্যবসায়ের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছেন সৌজন্য।তাঁর উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে রয়েছে ২০২৫ সালের আন্তর্জাতিক স্পেস সায়েন্স প্রতিযোগিতায় বিজয়ী হওয়া, হার্ভার্ড ওয়ার্ল্ড রেকর্ড এবং ২০২৪ সালের কালাম ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা। এছাড়াও আর্যভট্ট জাতীয় গণিত প্রতিযোগিতায় সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। পাশাপাশি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মান ও স্বীকৃতিও পেয়েছেন সৌজন্য।তাঁর এই অসাধারণ সাফল্য শুধু উলুবেড়িয়া বা হাওড়া জেলার নয়, গোটা পশ্চিমবঙ্গের কাছেই গর্বের বিষয়। সৌজন্য মাজির কৃতিত্ব আগামী প্রজন্মের পড়ুয়াদের বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে বলেই মনে করা হচ্ছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এই সংবর্ধনা তাঁর অসামান্য সাফল্যের যথার্থ স্বীকৃতি।
সম্পর্কিত খবর
হাওড়া
বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ
সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুরে। রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর সহযোগিতায় ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসানো হল সোলার স্ট্রিট লাইট।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তা অন্ধকার থাকায় বিশেষ করে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় প্রাক্তন ছাত্রীদের সমস্যায় পড়তে হত। একইসঙ্গে গ্রামের যুবতী, মহি
হাওড়া
‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে
সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে উলুবেড়িয়ার প্রান্তিক এলাকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নম্বর অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক-অভিভাবিকা এবং পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে মোট ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়েছে।এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন
নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা!
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প এবার নতুন নামে, নতুন আঙ্গিকে পথচলা শুরু করল। ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথি’ নামে এই প্রকল্পের নতুন পর্বের সূচনা হল মঙ্গলবার। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রকল্পের নতুন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, নতুন ‘সারথি’ প্রকল্পে শুধুমাত্র সাইকেল বিতরণের উপরেই জোর দেওয়া হচ্ছে না, সাইকেলের